মঙ্গলবার সকালে বারুইপুরের নির্যাতিতার বাড়ি গিয়ে পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেছিলেন অগ্নিমিত্রা। পরে মন্ত্রী বলেন, ‘মেয়েটির বাবা নিজেই বলেছেন, তাঁরা মুখ্যমন্ত্রীর উপর সম্পূর্ণ ভরসা রাখছেন। মুখ্যমন্ত্রী বারবার ফোন করে খোঁজ নিয়েছেন। আইজি, এসপি-সহ প্রশাসনের আধিকারিকরাও নিয়মিত যোগাযোগ রেখেছেন।’ নারী নির্যাতনের ঘটনায় সরকার জ়িরো টলারেন্স নীতি নিয়েই চলবে জানিয়ে অগ্নিমিত্রা বলেন, ‘আগের সরকারও জ়িরো টলারেন্সের কথা […]