জয় পেলেও খুশি নন তুচেল সেমিফাইনালে ওঠার আনন্দ থাকলেও দলের খেলা নিয়ে সন্তুষ্ট নন তুচেল। তাঁর মতে, ইংল্যান্ড নিজেদের কাজ নিজেরাই কঠিন করে তুলেছিল। ম্যাচ শেষে তুচেল বলেন, ‘ফল অসাধারণ। আমরা শেষ চারে উঠেছি, এটা দারুণ ব্যাপার। কিন্তু আমাদের পারফরম্যান্স নিয়ে আমি খুশি নই। যে ভাবে খেলেছি, তাতে ম্যাচটা নিজেদের জন্য অনেক কঠিন করে ফেলেছিলাম।’ […]