দক্ষিণ-পশ্চিম দিল্লির সত্য নিকেতন এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল। বহুতলে ছাত্রদের পিজি চলত বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে দমকল। ধসের সময় ভবনটির ভিতরে আনুমানিক ৪০ থেকে ৫০ জন পড়ুয়া ছিলেন বলে জানা যাচ্ছে। তাঁদের অনেকেই ধ্বংসস্তূপের নীচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে পাওয়া প্রাথমিক খবর অনুযায়ী, […]