বিহার ক্রিকেট সংস্থার সভাপতি হর্ষবর্ধনও বৈভবের নেতৃত্ব নিয়ে আশাবাদী। তিনি বলেছেন, ‘খুব কম বয়সেই বৈভব নিজের অসাধারণ প্রতিভা, আত্মবিশ্বাস এবং পরিণত মানসিকতার পরিচয় দিয়েছে। ওর নেতৃত্বে দল শৃঙ্খলাবদ্ধ ক্রিকেট খেলবে এবং প্রতিপক্ষকে কঠিন লড়াই দেবে বলে আমাদের আশা।’ প্রসঙ্গত, সৈয়দ মুস্তাক আলি ট্রফির গ্রুপ ‘বি’-তে বিহারের সঙ্গে রয়েছে দিল্লি, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রেলওয়েজ়, […]