কলকাতা: দক্ষিণ কলকাতার একাধিক রেস্তোরাঁয় তল্লাশি চালালেন কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা (Food Safety) দফতরের আধিকারিকরা। সেই অভিযানে ফের উদ্ধার হল মেয়াদ উত্তীর্ণ খাবার, ফ্রিজে জমিয়ে রাখা কাবাব-তন্দুরি। শুধু তাই নয়, জনপ্রিয় মিষ্টির দোকান গাঙ্গুরামে নিমকির প্যাকেটে মিলেছে পালক। ফের পুজোর মুখে খাদ্য সুরক্ষা নিয়ে উঠল প্রশ্ন। সম্প্রতি বেশ কয়েক জায়গায় অভিযান চালিয়ে পচা খাবার, খাবার অযোগ্য […]