কলকাতা: ২০২৩ ওডিআই বিশ্বকাপ, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। আফগানদের ২৯২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ধুঁকছে অস্ট্রেলিয়া। স্কোরবোর্ড বলছে ৯১/৭। এরপরই যেন ম্যাজিক। ওই অবস্থা থেকে জিতে গেল অস্ট্রেলিয়া। সৌজন্যে? গ্লেন ম্যাক্সওয়েল। ১২৮ বলে ২০১ রানের ইনিংস খেলেছিলেন ম্যাক্সি। তাও আবার এক পায়ে ক্র্যাম্প নিয়ে। অনেকেই বলেন, আসলে ভারতকে নয়, আফগানদের হারিয়েই […]