ঘোলা: খুন তৃণমূল কর্মী। তোলার টাকা না দেওয়ায় ইট দিয়ে থেঁতলে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় চরম উত্তজনা ছড়াল সোদপুর ঘোলা অপূর্বনগর এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে ঘোলা থানার পুলিশ। মৃতের নাম অভিজিৎ বিশ্বাস। তাঁর একটি চানাচুরের দোকান ছিল। অভিযোগ, বেশ কয়েকদিন ধরে এলাকার দুষ্কৃতী বাদল মণ্ডল ও তাঁর দলবল অভিজিতের কাছে তোলার […]