কলকাতা: ভারতীয় ফুটবলে রেফারিং নিয়ে বিতর্ক নতুন নয়। ইন্ডিয়ান সুপার লিগে এ মরসুমেও বেশ কিছু ম্যাচে রেফারিং বিতর্ক হয়েছে। বিশেষ করে বলতে হয়, মুম্বই সিটি এফসি বনাম মোহনবাগান ম্যাচ, বেঙ্গালুরুর মাঠে ইস্টবেঙ্গল ম্যাচের কথা। একাধিক ম্যাচেই নানা অভিযোগ উঠেছে। মোহনবাগান শিবিরও বারবার ক্ষোভ প্রকাশ করেছিল। কয়েকদিন আগেই রেফারিং নিয়ে ফেডারেশনকে চিঠি দিয়েছে ইস্টবেঙ্গল। মূলত দুই […]