উলুবেড়িয়া: জলের প্রয়োজন রিসর্টে। সেই কারণে দামোদরের পাড় কেটে সেই জল রিসর্টে আনছিল মালিক। এই অভিযোগে প্রশ্ন করতেই মালিকের স্ত্রী-র সাফ উত্তর, “বেরিয়ে যান, নয়ত কুকুর ছেড়ে দেব।” হাওড়া শ্যামপুর ২ নম্বর ব্লকের গড়চুমুক এই এলাকায় দামোদরের ধারে রিসর্ট তৈরি করেছেন এলাকারই ব্যবসায়ী দুলাল দাস। অভিযোগ, তিনি রিসর্টের বাগানের গাছে জল দেওয়ার নদী পাড় কাটছেন। […]