কোচি: লাক্ষাদ্বীপ। গত সপ্তাহে আরব সাগরের অবস্থিত এই ভারতীয় দ্বীপপুঞ্জে গিয়ে সেখানকার পর্যটনকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপর থেকেই চর্চায় রয়েছে এই দ্বীপপুঞ্জ। ভারত এবং মলদ্বীপের মধ্যে কূটনৈতিক উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। আসলে, মলদ্বীপের বর্তমান শাসক দল চিনপন্থী এবং ভারত-বিরোধী হিসাবে পরিচিত। তাদের দিক থেকে ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করা হয়েছে। […]