ইনস্টাগ্রামে প্রচুর ফলোয়ার? আর প্রায় অনেক মানুষের সঙ্গেই মেসেজে কথা বলেন। অচেনা কেই মেসেজ করলে, তাকে রিপ্লাই দেন। আর এই সব কিছুর মধ্যেই যে নিজের বিপদ নিজে ডেকে আনছেন, তা জানেন কি? ইনস্টাগ্রামে স্ক্যামাররা মেসেজ পাঠিয়ে ফোন হ্যাক করে নিচ্ছে। আর তারপরেই ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কীভাবে হচ্ছে এই স্ক্যাম? চলুন দেখে নেওয়া যাক। […]
গায়ক-সঙ্গীত পরিচালক অনুপম রায়ের লেখা গানগুলিতে বারবারই ফিরে এসেছে খাবারের প্রসঙ্গ। যেমন শুকনো পেঁয়াজ কলি, নতুন আলুর খোসা… এসবই রূপকের রূপ নিয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একবাটি আলু ভাজার ছবি পোস্ট করেছেন অনুপম। এবং তার তলায় লিখেছেন, ‘নতুন আলোর খোসা আর এই ভালোবাসা’। ‘বাইশে শ্রাবণ’ ছবিতে ব্যবহৃত তাঁরই গানের লাইন ছিল সেটি–‘নতুন আলুর খোসা আর এই […]
কেন মলদ্বীপের এত রাগ?Image Credit source: TV9 Bangla মালে: নিজের দেশের যেকোনও জায়গায় যাওয়ার অধিকার রয়েছে সমস্ত নাগরিকের। প্রধানমন্ত্রীও তার ব্যতিক্রম নন। সম্প্রতিই লাক্ষাদ্বীপে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গিয়ে প্রচার করেছিলেন পর্যটনের। আর তাতেই ‘ঝাল’ লেগেছে মলদ্বীপের। প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করে সে দেশের মন্ত্রীরা ‘জোকার’ বলেছেন। কূটনৈতিক টানাপোড়েন শুরু হতেই তিন মন্ত্রীকে সাসপেন্ডও করেছেন […]
ভাঙড়: সামনেই লোকসভা নির্বাচন। সলতে পাকানোর কাজটা অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে শাসক-বিরোধী সব রাজনৈতিক দলই। এরইমধ্যে ফের তপ্ত ভাঙড়। দলীয় পতাকা লাগানো কেন্দ্র করে ব্যাপক ঝামেলা দেখা গেল আইএসএফ ও তৃণমূলের মধ্যে। নওশাদ শিবিরের লোকজনকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। উল্টে তৃণমূলের লোকজনেদের মারধর ও গুলি করার অভিযোগ […]
তিন রাজ্যে কংগ্রেসের জয়ের নায়কই নেই লোকসভা নির্বাচনের প্রচারেImage Credit source: Twitter নয়া দিল্লি: ফের একবার নিজের পায়ে কুড়ুল মারল কংগ্রেস? রাজনৈতিক মহলে এই প্রশ্নটাই ঘুরছে। একের পর এক রাজ্যে হারতে হারতে কংগ্রেসের মনোবল যখন প্রায় তলানিতে ঠেকেছিল, সেই সময়ই ২০২৩ সালে আচমকরা বিরাট জয় এসেছিল কর্নাটকে। তারপর, হয়েছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। সেখানেও চমকে […]
মালে: প্রধানমন্ত্রী মোদীকে অপমান! সোশ্যাল মিডিয়া জুড়ে উঠেছে মলদ্বীপ বয়কটের (Boycott Maldives) ডাক। মলদ্বীপের বুকিং বাতিল করে দিচ্ছেন ভারতীয় পর্যটকরা। ট্রাভেল সংস্থাগুলিও বাতিল করে দিচ্ছে বিমান ও ট্যুর বুকিং। আর এতেই মাথায় হাত পড়েছে মলদ্বীপের। ভারতে বয়কট ট্রেন্ড শুরু হতেই দৈনিক কোটি কোটি টাকা ক্ষতি হচ্ছে মলদ্বীপের। কেন জানেন? পর্যটন নির্ভর অর্থনীতি মলদ্বীপের। দেশের অর্থনীতির […]
বাঁকুড়া: শীত মানেই পিঠেপুলি। পিঠেপুলির সঙ্গে আবার আত্মিক যোগ নলেন গুড়ের। বাজার থেকে খাসা রঙ দেখে যে নলেন গুড় বাড়ি বয়ে নিয়ে এলেন সেই গুড়ের স্বাদ গন্ধ কোথায়? এমনটা ঘটলে হতাশ হতে হবে বইকি! কিন্তু কেন উধাও নলেন গুড়ের মন মাতানো স্বাদ আর প্রাণ ভরানো গন্ধ? শিউলিরা বলছেন ক্রেতাদের মানসিকতাতেই লুকিয়ে রয়েছে এর আসল কারণ। […]
বিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁদের। শুধু যে বিচ্ছেদ হয়েছে এমনটাই নয়। আজ দু’জনার দু’টি পথ আলাদা। প্রাক্তন স্ত্রী নবনীতা দাসকে সমস্ত সামাজিক মাধ্যম থেকে ‘ব্লক’ করে রেখেছেন জিতু কামাল–মাস কয়েক আগে টিভিনাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছিলেন নবনীতা। তা সত্ত্বেও পুজোর সময় জিতুর সঙ্গে পুরনো ছবি শেয়ার করেছেন নবনীতা। বড়দিনেও টেনে এনেছেন অতীত। আর […]