নয়া দিল্লি: বিরোধী জোট ইন্ডিয়া-র এখনই প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণার প্রয়োজন নেই। বরং জনগণের কাছে জোটের নামেই ভোট দেওয়ার আহ্বান জানানো উচিত। এমনটাই মনে করেন ইন্ডিয়া জোটের বর্ষীয়ান নেতা তথা এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। জোটের নামে ভোট চাইলেই জয় আসবে বলেও মনে করেন প্রবীণ এই রাজনীতিক। এপ্রসঙ্গে মোরারজি দেশাইয়ের নেতৃত্বাধীন সরকারের উদাহরণও তুলে ধরেন পাওয়ার। […]