Home Archives - Page 11190 of 11544 - 24 Ghanta Bangla News
Home

India vs England, 1st Test: যশস্বীর পর জাডেজার সেঞ্চুরিও আটকালেন রুট, ৪৩৬ রানে থামল ভারত – Bengali News | Ravindra Jadeja missed century, India all out at 436 in 1st innings against England in 1st Test match

কলকাতা: যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুলের পর রবীন্দ্র জাডেজা… টিম ইন্ডিয়ার তিন তারকা ইংল্যান্ডের বিরুদ্ধে শতরানের কাছাকাছি পৌঁছেও থামলেন। ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) দিকে হায়দরাবাদ টেস্টের তৃতীয় দিন সকালে বিশেষ নজর ছিল টিম ইন্ডিয়ার অনুরাগীদের। তিনি টেস্ট কেরিয়ারের চতুর্থ শতরানের সামনে ছিলেন। কিন্তু ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়র জো রুট (Joe Root) আটকে দেন রবীন্দ্র […]

Home

Supreme Court Suo Moto Cognizance: বিচারপতি বনাম বিচারপতি সংঘাত, দুই বেঞ্চের নির্দেশেই স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের – Bengali News | Hearing of Supreme Court’s Suo Moto Cognizance in Justice Abhijit Ganguly and Justice Soumen Sen

মেডিক্যালে ভর্তি মামলায় হস্তক্ষেপ সুপ্রিম কোর্টেরImage Credit source: GFX- TV9 Bangla নয়া দিল্লি: বিচারপতি বনাম বিচারপতির যে সংঘাত সামনে এসেছে কলকাতা হাইকোর্টে। সেই মামলায় হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট। সিঙ্গল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চের যাবতীয় নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। অর্থাৎ মেডিক্যালে ভর্তি সংক্রান্ত দুর্নীতির মামলায় সিবিআই তদন্তের নির্দেশে এবার  স্থগিতাদেশ দেওয়া হল। সবিস্তারে […]

Home

Manoj Tiwary: বর্ষাপাড়ায় বাংলার নেতা মনোজ তিওয়ারির ব্যাটে রানের বর্ষণ, হাঁকালেন সেঞ্চুরি – Bengali News | Bengal captain Manoj Tiwary hits 30th First class century in Ranji Trophy Bengal vs Assam match

অসমের বিরুদ্ধে বাংলার ক্যাপ্টেন মনোজের ব্যাটে রানের বর্ষণ…Image Credit source: PTI কলকাতা: বয়স তাঁর প্রায় চল্লিশের কাছাকাছি। কিন্তু তাঁর ব্যাটের তেজ এখনও তরুণ তুর্কিদের মতোই। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে চলছে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) বাংলা ও অসমের (Bengal vs Assam) ম্যাচ। চলতি রঞ্জি মরসুমে বাংলার অস্বস্তির জায়গা তাদের পাওয়া পয়েন্ট নিয়ে। অসমের বিরুদ্ধে ফুল মার্কস পাওয়ার […]

Home

Gold Price Today: বিয়ের মরশুমে চড়চড়িয়ে বাড়ছে সোনার দাম, পকেট ভারী থাকলে তবেই দোকানে যান… – Bengali News | Gold Price Today: Gold Price hiked by 1000 rs Today, Silver Price hiked by 500 rs too, Check out Today’s Gold Silver Price in Kolkata

কলকাতা: চলছে বিয়ের মরশুম। দাম বাড়ছে সবকিছুরই।এই মূল্যবৃদ্ধি থেকে বাদ গেল না সোনাও। আজ, শনিবার এক ধাক্কায় বেশ কিছুটা দাম বাড়ল সোনার (Gold Price Hike)। একইসঙ্গে দাম বেড়েছে রুপোরও (Silver Price Hike)। বিয়ের মরশুমে যদি আপনার সোনার গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে আজকের সোনা-রুপোর দাম জেনে নিন- ২২ ক্যারেটের সোনার দাম- ২২ ক্যারেটের ১০ গ্রাম […]

Home

Clock Vastu Tips: ঘড়িতে ঝুল পড়লে বা বন্ধ থাকলে দ্রুত সরিয়ে ফেলুন! মেনে চলুন বিশেষ বাস্তুটিপস – Bengali News | Clock is installed in this direction of the house, remove it immediately

সময় বয়ে চলে যায় নিজের ছন্দে। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকেও বদলে ফেলা একটি যুগের অভ্যেস। আর সেই সময়কে চারদেওয়ালের মধ্যে আটকে রাখতে বর্তমানে নানামাপের, নানা স্টাইলের ঘড়ি বসানোর ট্রেন্ডস শুরু হয়েছে। ঘরের দেওয়ালের সঙ্গে মানানসই, নিজের মনের মত ঘড়ির চাহিদা বাড়ছে। আর যদি বাস্তুতে বিশ্বাস করেন, তাহলে ঘড়ি কোথায় রাখবেন, কীভাবে রাখবেন, তা নিয়ে উল্লেখযোগ্য […]

Home

Indian Railways: মাত্র ২০ টাকাতেই ট্রেনযাত্রীদের জন্য ভরপেট খাবার, নতুন স্কিম রেলের, রয়েছে জিভে জল আনা মেনু – Bengali News | Now you can have a full meal only at Rs 20 during your train journey

নয়া দিল্লি: বাংলায় ‘মা ক্যান্টিন’ রয়েছে। পাঁচ টাকায় ডিম-ভাত। ভরপেট খাওয়া দাওয়া। কিন্তু জানেন কি, এবার ভারতীয় রেলও আপনার জন্য একদম নামমাত্র খরচে ভরপেট খাবারের ব্যবস্থা করছে? সম্প্রতি নতুন একটি স্কিম চালু করেছে রেল। মূলত যাঁরা দূরপাল্লার ট্রেনে যাতায়াত করেন, তাঁরা এই স্কিম থেকে ভীষণভাবে লাভবান হবেন। মাত্র ২০ টাকাতেই ভরপেট খাবার পেয়ে যাবেন। আর […]

Home

Food Poison: পুরি-সবজি, লাড্ডু খেয়েই একে একে অসুস্থ হয়ে পড়ল ছাত্রছাত্রীরা, তড়িঘড়ি ভর্তি করানো হল হাসপাতালে – Bengali News | 58 students fall sick in Madhya Pradesh after eating Poori sabzi, ladoo in Republic Day

খাবার খেয়ে অসুস্থ পড়ুয়ারাImage Credit source: Pixabay মধ্য প্রদেশ: প্রজাতন্ত্র দিবসে অসুস্থ পড়ল ৫৮ জন ছাত্রছাত্রী। খাবার খেয়েই তারা অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গিয়েছে। মধ্য প্রদেশের রেওয়ার ঘটনা। সরকারের স্কুলে অনুষ্ঠানের পর পড়ুয়াদের দেওয়া হয়েছিল পুরি-সবজি ও লাড্ডু। সেগুলো খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়ে তারা। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক পড়ুয়াকে ভর্তি […]

Home

Ayodhya Ram Mandir: অযোধ্যায় প্রবল ভিড়, সামাল দিতে এবার ৩৫০০ কোটির প্রজেক্ট – Bengali News | New 3500 crore project in Ayodhya to control congestion

অযোধ্যা: রাম মন্দির উদ্বোধনের পর থেকেই ভক্তদের ভিড় সামাল দিতে নাজেহাল পুলিশ। মধ্যরাত থেকেই লাইন পড়ছে মন্দিরের সামনে। সেই সঙ্গে বাড়ছে গাড়ির ভিড়। পর্যটক ও পূণ্যার্থীর সংখ্যা আগামিদিনে আরও বাড়বে বলেই অনুমান প্রশাসনের। তাই আর কোনও ঝুঁকি নিচ্ছে না সরকার। ভিড় কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, তার জন্য নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। ৩ হাজার ৭৫০ কোটির প্রকল্প […]

Home

Padma Award: ‘বাবা যদি বেঁচে থাকতেন…’, পদ্মশ্রী নেপালচন্দ্রের মেয়ের একটা আক্ষেপ রয়েই গেল – Bengali News | Daughter of Padma Shri Awardee Nepal Sutradhar reaction on her fathers role in Chhow Art

বাবার স্মৃতি চারণায় মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত শিল্পীর মেয়েImage Credit source: TV9 Bangla পুরুলিয়া: গত বছরের নভেম্বরেই প্রয়াত হয়েছেন। আর এবার সাধারণতন্ত্র দিবসে মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন পুরুলিয়া নেপালচন্দ্র সূত্রধর। পুরুলিয়ার ছৌ নৃত্যের গোটা বিশ্বের কাছে পরিচিতির ক্ষেত্রে বিশেষ অবদান রয়েছে তাঁর। ছৌ নৃত্য তো বটেই, সঙ্গে ছৌ মুখোশ তৈরিতেও তাঁর জুড়ি মেলা ভার। […]

Home

Fire: ৯ মাসের বাচ্চাটাকেও বাঁচানো গেল না, বিল্ডিংয়ের নীচে আগুন লাগায় দমবন্ধ হয়ে মৃত্যু ৪ জনের – Bengali News | 4 People including 9 month Child died after Massive Fire Broke out in Multi Storage Building in Delhi

নয়া দিল্লি: দুপুরের ভাতঘুমের রেশ তখনও কাটেনি, নাকে এসেছিল পোড়া গন্ধ। ঘরে কোনও কিছু পুড়ছে কি না, খোঁজাখুঁজি করেও মেলেনি। দরজা খুলতেই গলগল করে ধোঁয়া ঢুকতে শুরু করল ঘরে। বুঝতে পারলেন নীচে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে বাড়ির সবাইকে ডাকাডাকি করে, দৌড়ে নীচে নামার চেষ্টা করলেন। কিন্তু নামবেন কী করে? নীচে দাউদাউ করে জ্বলছে আগুন। বিষাক্ত […]