কী অদ্ভুত সমাপতন! শুরুটা হয়েছিল মৃণাল সেনের হাত ধরে। আর শেষটাও হল তাঁকেই শ্রদ্ধা জানানো ছবি ‘পালান’-এর মধ্যে দিয়ে। জীবনের এক বৃত্ত যেন এভাবেই পূর্ণ করলেন অভিনেত্রী শ্রীলা মজুমদার। দীর্ঘ তিন বছর জরায়ুর ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে যিনি হঠাৎ করেই নেই হয়ে গিয়েছেন আজ অর্থাৎ ২৭ জানুয়ারি। খবরটা পেতেই চমকে উঠেছিলেন মমতা শঙ্কর। দীর্ঘদিনের কর্মসঙ্গী, […]