ঝাড়খণ্ডের বাসভভনে হেমন্ত সোরেনImage Credit source: PTI রাঁচি: দিল্লির বাড়ি থেকে যেন কর্পুরের মতো উবে গিয়েছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তদন্তকারীরা। এরপর ২৪ ঘণ্টা কেটে গিয়েছে। অবশেষে খোঁজ মিলল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার (৩০ জানুয়ারি), রাজ্যের রাজধানী রাঁচিতে দেথা গেল তাঁকে। […]