Heart of AC: এসিরও হার্ট থাকে! জানেন সেটি কী? কোন কাজে লাগে? – Bengali News | Which part of the AC is known as the heart of the Air Conditioner
বছরের পর বছর ধরে এসি ব্যবহার করেও অনেকেই জানেন না আপনার অতি কাজের এবং প্রয়োজনীয় এসিটিরও একটি হার্ট আছে। কি শুনে অবাক লাগলেও? কিন্তু বিষয়টা কিন্তু একেবারেই সত্য। যদিও এসির প্রতিটি অংশই গুরুত্বপূর্ণ। তবে কোন জিনিসটিকে এসির হার্ট বলা হয় জানেন?
বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং এসি প্রস্তুতকারক কোম্পানি টিসিএলের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে এসির কম্প্রেসারকেই কিন্তু এসির হার্ট বলা হয়। আসলে মানুষের হার্ট কাজ করা বন্ধ করে দিলে যেমন মৃত্যু অনিবার্য। তেমনই ফ্যান, ইভাপোরেটর, ফ্রিজ বা এসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্প্রেসার।
এসি কম্প্রেসার কেন এত গুরুত্বপূর্ণ?
এসিতে কম্প্রেসারের কাজই হল আপনার ঘর ঠান্ডা করা। স্প্লিট এসিতে দুটি উপাদান থাকে, ইনডোর এবং আউটডোর ইউনিট। স্প্লিট এসির কম্প্রেসার থাকে এসির বাইরের ইউনিটে। হঠাৎ কোনও কারণে এই কম্প্রেসার খারাপ হলে কজী হয় জানেন?
কম্প্রেসার কাজ করা বন্ধ করে দিলে কী হবে?
এসির কম্প্রেসার কাজ না করলে, এসিও সম্পূর্ণরূপে কাজ করা বন্ধ করে দিতে পারে। অন্য কোনও সমস্যার ফলে ঘর ঠান্ডা হওয়াও কমে যেতে পারে। কম্প্রেসারের ত্রুটির কারণে, এসির শীতলকরণ ক্ষমতা কমে যেতে পারে।
কম্প্রেসারের ত্রুটির কারণে এসির ফ্যান, কয়েল এবং মোটরের ক্ষতির ঝুঁকি বাড়তে পারে।
কম্প্রেসার কাজ করছে না কীভাবে বুঝবেন?
হঠাৎ যদি এয়ার কন্ডিশনার প্রচুর শব্দ করতে শুরু করে, তাহলে বুঝতে হবে কম্প্রেসার কাজ করছে না। এসিতে যদি অতিরিক্ত বা হঠাৎ কোনও কম্পন শুরু হয় তাহলেও বুঝতে হবে যে কম্প্রেসার কাজ করছে না। এই সব ক্ষেত্রে মেকাবিক ডেকে এসি সার্ভসিং করানো প্রয়োজন।