টিটাগড়ে আবাসনের ফাঁকা ফ্ল্যাটে ভয়ঙ্কর বিস্ফোরণ, উড়ল দেওয়াল! নীচেই থাকেন তৃণমূল কাউন্সিলর - Bengali News | Blast in Titagarh's Flat where TMC Councillor Lives, Wall Collapsed, Investigation on - 24 Ghanta Bangla News
Home

টিটাগড়ে আবাসনের ফাঁকা ফ্ল্যাটে ভয়ঙ্কর বিস্ফোরণ, উড়ল দেওয়াল! নীচেই থাকেন তৃণমূল কাউন্সিলর – Bengali News | Blast in Titagarh’s Flat where TMC Councillor Lives, Wall Collapsed, Investigation on

Spread the love

এই আবাসনেই বিস্ফোরণ হয়।Image Credit source: TV9 বাংলা

টিটাগড়: সাতসকালে ভয়াবহ বিস্ফোরণ টিটাগড়ে। ৪ নম্বর ওয়ার্ডের একটি আবাসনে চারতলায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে দেওয়ালের একাংশ উড়ে যায়। ক্ষতিগ্রস্ত পাশের বাড়ির টালির চালও। জানা গিয়েছে, ওই আবাসনের চারতলার ফ্ল্যাটটি ফাঁকাই ছিল। সেখানে এদিন সকালে জোরাল বিস্ফোরণ হয়। ওই আবাসনেই তিনতলায় থাকেন তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডল।

জানা গিয়েছে, সোমবার ভোর ৬টা ৪০ মিনিট নাগাদ বিস্ফোরণে কেঁপে ওঠে টিটাগড়ের ওই আবাসনটি। চারতলার একটি ফাঁকা ফ্ল্যাটে বিস্ফোরণ হয়। কীভাবে বিস্ফোরণ হল, তা এখনও জানা যায়নি। এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। এখনও ঘর থেকে বারুদের গন্ধ বের হচ্ছে।

বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ১০ ফুট বাই ৮ ফুটের দেওয়াল ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের ঝুপড়ির বাড়িগুলিও। ঘনবসতি এলাকায় হঠাৎ এই বিস্ফোরণে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

প্রোমোটার জানিয়েছেন, ভোটের সময় কাউন্সিলর আরমান মণ্ডলকে এই ফ্ল্যাটটি দিয়েছিলেন ব্যবহারের জন্য। তারপর আর তিনি ফেরত দেননি। বর্তমানে ফ্ল্যাটটি ফাঁকাই পড়েছিল।

এখনও কাউন্সিলরের বক্তব্য পাওয়া যায়নি। তবে তাঁর স্ত্রীর দাবি, আরমান মণ্ডল এই বিষয়ে কিছু জানেন না।

আবাসনটি যে জমির উপরে তৈরি, তার পূর্বতন মালিক বলেন, ভয়ঙ্কর ঘটনা। আমরা সবাই ভীত। ভাগ্য ভাল কারোর কোনও ক্ষতি হয়নি। কে এমন করে গেল, জানি না।

এই বিষয়ে বিজেপি নেতা অর্জুন সিং বলেন, ওই মজুদ করেছে। ব্যারাকপুর-কে শেষ করার জন্য পার্থ ভৌমিক ডাক দিয়েছে। গুণ্ডারাই কাউন্সিলর হয়ে গিয়েছে।

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *