এই খাবার খেলেই ঝপঝপ করে কমবে স্পার্ম কাউন্ট! অজান্তে ভুল করছেন না তো? - Bengali News | Here is the tips how to increase your sperm count - 24 Ghanta Bangla News
Home

এই খাবার খেলেই ঝপঝপ করে কমবে স্পার্ম কাউন্ট! অজান্তে ভুল করছেন না তো? – Bengali News | Here is the tips how to increase your sperm count

Spread the love

শিরোনাম পড়ে নিশ্চয়ই ভাবছেন, এবার আবার কেমন কথা। খাবারের সঙ্গে স্পার্ম কাউন্টের যোগাযোগ আছে নাকি! হ্যাঁ, অবশ্যই রয়েছে। এমনকী, বেঠিক খাবার খেলে যে স্পার্মের পরিমাণ, গুণগতমান কমতে থাকে, তার হাতে নাতে প্রমাণ রয়েছে ডাক্তারদের কাছে। তাই যৌনস্বাস্থ্যকে ঠিক রাখতে সঠিক সময়ে, সঠিক খাবার অত্যন্ত জরুরি। তা স্পার্ম কাউন্ট ঠিক রাখতে কী কী খাবেন, কী কী খাবেন না জানিয়ে দিলেন চিকিৎসক সুদীপ সামন্ত।

ডাক্তারের কথায়, স্পার্ম কাউন্ট ঠিক রাখতে বা বৃদ্ধি করতে প্রথমে যেটা জরুরি, তা হল সঠিক লাইফস্টাইল। অর্থাৎ সাত থেকে আটঘণ্টা গভীর ঘুম, স্ট্রেশ ফ্রি থাকা এবং নিয়মিত এক্সারসাইজ। যে মানুষ যত বেশি অ্যাক্টিভ, তাঁর স্পার্ম কাউন্ট ততবেশি।

চিকিৎসকের কথায়, অ্যালকোহল হল স্পার্মের ভিলেন। বেশিমাত্রায় মদ্যপান করলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় স্পার্ম। তবে শুধুই অ্যালকোহল নয়, অত্যাধিক পরিমাণ ধূমপান করলেও স্পার্ম কাউন্ট কমতে থাকে। চিকিৎসক বলছেন, যাঁরা নিয়মিত ফাস্টফুড যেমন, চাউমিন, চিপস জাতীয় খাবার খান, তাঁদের স্পার্ম কাউন্ট দ্রুত কমতে শুরু করে।

এই খবরটিও পড়ুন

কীভাবে ঠিক রাখবেন স্পার্ম কাউন্ট?

১) সকাল সকাল উঠে হালকা এক্সারসাইজ করুন। জিমে যেতে পারলে তো খুবই ভালো। অ্য়াক্টিভ রাখুন নিজেকে।
২) খাদ্য তালিকায় রাখুন প্রচুর পরিমাণে শাক-সবজি। দিনে অন্তত, একটি ফল খান। তরমুজ, আপেল, পেয়ারা খেতে পারেন।

৩) স্ট্রেশ কমান। মোবাইল ব্যবহার কমিয়ে বই পড়ুন, সিনেমা দেখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *