Rinku Majumdar's Son Death: দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলের অস্বাভাবিক মৃত্যু, আবাসন থেকে উদ্ধার নিথর দেহ - Bengali News | Dilip Ghosh's wife Rinku Majumdar's son dies unexpectedly, frozen body recovered from residence - 24 Ghanta Bangla News
Home

Rinku Majumdar’s Son Death: দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলের অস্বাভাবিক মৃত্যু, আবাসন থেকে উদ্ধার নিথর দেহ – Bengali News | Dilip Ghosh’s wife Rinku Majumdar’s son dies unexpectedly, frozen body recovered from residence

Spread the love

কলকাতা: দিলীপ ঘোষের স্ত্রী রিংকু মজুমদারের পুত্র সৃঞ্জয় দাশগুপ্তের (২৭) অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। পুলিশ সূত্র মারফত খবর এদিন সাতসকালে নিউটাউনের যে আবসেন তিনি থাকতেন সেখান থেকেই তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়। প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় নিউটাউনের বেসরকারি হাসপাতালে। সেখান থেকে পাঠানো হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। কিন্তু, সেথানে তাঁকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়। কেন মৃত্যু, ঘটনার নেপথ্যে কী কারণে তার পিছনে রয়েছে ধোঁয়াশা। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হচ্ছে।

পুলিশ সূত্রের খবর, যে ঘরে তিনি থাকতেন সেই ঘর থেকে তাঁর শায়িত দেহ উদ্দার হয়েছে। পুলিশ বলছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যু পিছনে আসল কারণ সম্পর্কে ধোঁয়াশা অনেকটাই কাটবে। স্থানীয় সূত্রে খবর, গতকাল একটি পার্টি চলছিল। তারপরেই এ ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য গোটা এলাকায়। সোজা কথায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা বাড়ছেই। আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে তা নিয়ে চলছে চাপানউতোর। 

(বিস্তারিত খবর আসছে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *