ওষুধ খেতে গিয়ে ছিপি আটকে গেল মহিলার গলায়, তারপর কী হল! - 24 Ghanta Bangla News
Home

ওষুধ খেতে গিয়ে ছিপি আটকে গেল মহিলার গলায়, তারপর কী হল!

Spread the love

ওষুধ খাচ্ছিলেন কলকাতার বাসিন্দা এক মহিলা। যাদবপুরে বাড়ি। বয়স ৬৮ বছর। ওষুধ খেতে গিয়ে তিনি প্লাস্টিকের বোতলের ছিপি গিলে ফেলেছিলেন। কিন্তু সেটা গিয়ে তাঁর গলায় আটকে যায়। আর তারপরই একেবারে কেলেঙ্কারি কাণ্ড!

বুধবার সকালে এই কাণ্ড হয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয়েছিল কেপিসি মেডিক্যাল কলেজে। চিকিৎসকরা তাঁর ল্যারিংগোস্কোপি করেন। এদিকে যখন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তখন তাঁর প্রবল শ্বাসকষ্ট হচ্ছিল। তিনি প্রচন্ড কষ্ট পাচ্ছিলেন। তিনি ভাবছিলেন হয়তো ওষুধটাই আটকে গিয়েছে। খবর টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে।

তবে চিকিৎসকরা এন্ডোস্কোপি করে বুঝতে পারেন ছিপি আটকে আছে গলায়। তবে আধ ঘণ্টার মধ্য়ে তাঁকে হাসপাতালে নিয়ে এসেছিলেন পরিবারের লোকজন। এরপর দ্রুত অপারেশনে নামেন চিকিৎসকরা। অপারেশনের পরে ছিপি গলা থেকে বের করা হয়। চিকিৎসকদের মতে, যদি আর একটু দেরি হত তাহলে সমস্যা হতে পারত। তাঁর বড় বিপদ হয়ে যেতে পারত। তবে শেষ পর্যন্ত তিনি বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন।

আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর গলায় কোনও সংক্রমণ হয়েছে কি না সেটা দেখা হচ্ছে। যদি মোটামুটি সব কিছু ঠিকঠাক থাকে তবে শনিবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *