Lahore Blast: সকাল থেকে পরপর বিস্ফোরণ লাহোরে, কী হচ্ছে সেখানে? - Bengali News | Lahore Blast: Several Blast Heard in Pakistan's Lahore, Sources Unknown - 24 Ghanta Bangla News
Home

Lahore Blast: সকাল থেকে পরপর বিস্ফোরণ লাহোরে, কী হচ্ছে সেখানে? – Bengali News | Lahore Blast: Several Blast Heard in Pakistan’s Lahore, Sources Unknown

ইসলামাবাদ: পাকিস্তানে ফের বিস্ফোরণ। বৃহস্পতিবার সাতসকালে কেঁপে উঠল পাকিস্তানের লাহোর শহর। জিও টিভি ও সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, আজ সকালে লাহোর বিমানবন্দরের কাছে জোরাল বিস্ফোরণ হয়। একাধিক বিস্ফোরণ হয়েছে বলেই সূত্রের খবর। আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। ভয়ে তারা এদিক-ওদিক ছোটাছুটি শুরু করেন।

বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। তবে অনেকেরই আশঙ্কা, ভারতের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। ফের সামরিক কোনও অ্যাকশন হতে পারে।

গতকাল, ৬-৭মে-র রাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে ঢুকে ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে এসেছে ভারত। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *