Rajnath Singh: ‘জিন্হ মোহি মারা, তে ম্যায় মারে’, এই আদর্শেই মেরেছে সেনা, অভিবাদন প্রতিরক্ষামন্ত্রীর – Bengali News | Rajnath Singh says, India has only killed those who killed innocent people of us
নয়া দিল্লি: গভীর রাতে বড়সড় সামরিক অভিযান চালিয়েছে ভারত। মৃত্যু হয়েছে অন্তত ১০০ পাক জঙ্গির। যে সব ঘাঁটিতে জঙ্গিদের প্রশিক্ষণ চলে, সেগুলি ভেঙে-গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে এই অভিযানে পাকিস্তানের কোনও সাধারণ নাগরিকের এতটুকুও ক্ষতি হয়নি। সাংবাদিক বৈঠকে এ কথা স্পষ্ট জানিয়েছেন ভারতীয় সেনা। সেই সতর্কতা ও সংবেদনশীলতার জন্য সেনাকে সাধুবাদ জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
মঙ্গলবার রাতভর চলেছে সেই ‘অপারেশন সিঁদুর’। আর বুধবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজনাথ সিং উল্লেখ করলেন, কতটা সংবেদনশীলতার সঙ্গে পুরো অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এটা একমাত্র ভারতের পক্ষেই দেখানো সম্ভব বলে মন্তব্য করেছেন তিনি।
সবিস্তারে আসছে…