HS Result Out: প্রকাশিত ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট, কোন জেলা শীর্ষে, দেখে নিন পুরো রেজাল্ট – Bengali News | Higher Secondary Examination Results 2025 Published, Which District is at Top, Check Out the Full Results
সাংবাদিক বৈঠকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদImage Credit source: TV 9 Bangla
কলকাতা: গত ৩ মার্চ শুরু হয়েছিল এই বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছিল ১৮ মার্চ। এবার গোটা রাজ্যে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ লক্ষ ১০ হাজার। ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যা এবারও বেশি। ছাত্রদের থেকে ৪৫ হাজার ৫৭১ জন বেশি ছাত্রী এবার পরীক্ষা দিয়েছেন। সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত চলে পরীক্ষা। রাজ্যজুড়ে পরীক্ষা কেন্দ্র ছিল মোট ৭৯৮টি। দুপুর ১২টায় সংবাদিক সম্মেলন করে এবার ফলপ্রকাশ করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। একনজরে দেখে নেওয়া যাক এবারের রেজাল্ট…