মুখ্যমন্ত্রীর সফরের আগের রাতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে চলল গুলি, আহত ২ - 24 Ghanta Bangla News
Home

মুখ্যমন্ত্রীর সফরের আগের রাতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে চলল গুলি, আহত ২

Spread the love

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগের রাতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে গুলি চলল বহরমপুরে। রবিবার রাতে বহরমপুুরের মধুপুরে তৃণমূলের পার্টি অফিসে ২ তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় শহর যুব তৃণমূল সভাপতিসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রীর সফরের আগের রাতে এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।

জানা গিয়েছে, রবিবার রাতে মধুপুরে তৃণমূলের পার্টি অফিসে বসেছিলেন স্থানীয় নেতা মিঠু জৈন ও তাঁর অনুগামীরা। তখন সেখানে হাজির হয় শহর যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষ ও তাঁর অনুগামীরা। মিঠু জৈন ও তাঁর অনুগামীদের চেয়ার ও ফ্যান দিয়ে মারধর করে তারা। ৭ – ৮ জন মিলে মারধর করে বলে অভিযোগ। আতঙ্ক ছড়াতে তারা শূন্যে গুলি ছোড়ে বলেও অভিযোগ উঠেছে। মারধরে মাথাসহ দেহের বিভিন্ন জায়গায় আঘাত পান মিঠুবাবু ও তাঁর এক অনুগামী। তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসা চলছে।

এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেন মিঠু জৈন। সেই অভিযোগের ভিত্তিতে পাপাই ঘোষসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের আজ বহরমপুর আদালতে পেশ করা হবে।

ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল জেলা নেতৃত্ব। তাদের দাবি, দুষ্কৃতীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। যা ব্যবস্থা নেওয়ার পুলিশ নেবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *