কবে বিয়ে করছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী সোনামণি সাহা? TV9 বাংলাকে জানিয়েছেন একান্ত সাক্ষাৎকারে – Bengali News | When is actress sonamoni saha getting married here is what she had said
তিনি ছিলেন বাংলা সিরিয়ালের মোহর। ‘মোহর’ ধারাবাহিকে দাপটের সঙ্গে অভিনয় করেছিলেন। তারপর একটি ওয়েব সিরিজ়ে অভিনয় করেন। ফের কেরিয়ারে আসে ‘এক্কা দোক্কা’। মোহরের খোলস চেড়ে ‘এক্কা দোক্কা’র রাধিকা হয়ে ধরা দেন অভিনেত্রী সোনামণি সাহা। ঠিক চার মাস আগে সেই ধারাবাহিকটি শেষ হয়ে গিয়েছে। তারপর থেকে বিরতিতেই আছেন সোনামণি। অভিনেতা-অভিনেত্রীদের জীবনে এটা একটা আশ্চর্যের বিষয়। কাজ থাকলে প্রচুর থাকে, না থাকলে একেবারেই থাকে না। সোনামণির ক্ষেত্রেও তাই। এখন তিনি বিরতিতে আছেন। যদিও বা তাঁর কাছে কাজের প্রস্তাব আসছে প্রচুর। TV9 বাংলাকে একান্তভাবে জানালেন সোনামণি।
এই অবসরটা কীভাবে কাটাচ্ছেন সোনামণি? অভিনেত্রীর জবাব, “আমাদের তো বিরতি আসে না। কাজ করি যখন চিত্রনাট্যই পড়ি বেশিরভাগ। বই পড়ার সময় পাই না। ফলে এই সময়টায় চুটিয়ে বই পড়ছি। আর ছবি আঁকা। ছবি আঁকতে খুবই ভালবাসি আমি। এখন প্রাণ ভরে ছবি আঁকছি। শুয়ে থাকছি, ঘুমাচ্ছি… নিজেকে খুব প্যাম্পার করছি।”
বিরতি বিষয়টা এক-একজন অভিনেতা এক-একভাবে দেখেন। কেউ তাতে হতাশাগ্রস্ত হয়ে ওঠেন। হাতে কাজের অভাবে নিজের প্রতি অনেক প্রশ্ন তোলেন। কেউ সেই সময়টায় নিজেকে খোঁজার চেষ্টা করেন। সোনামণি দ্বিতীয় শ্রেণির শিল্পী। বিরতিতে তিনি নিজের সঙ্গে সময় কাটান, নিজেকে সময় দেওয়ায় বিশ্বাসী। আর নিজের প্রতি আত্মবিশ্বাস থাকলে কাজ না আসার হতাশা থাকে না। জানিয়েছেন সোনামণি নিজেই।
এই খবরটিও পড়ুন
আর বিয়ে? সোনামণি জানিয়েছেন, তিনি এই মুহূর্তে বিয়ে এবং সংসার নিয়ে কোনও পরিকল্পনাই করছেন না। হলে তিনি নিজেই জানিয়ে দেবেন সক্কলকে।