PM Modi: মেছুয়া বাজারে হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণা প্রধানমন্ত্রীর – Bengali News | PM Narendra Modi announces Rs 2 lakh ex gratia to next of kin of deceased in Kolkata fire
Kolkata Fire: মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ মেছুয়া বাছার সংলগ্ন ওই হোটেলে আগুন লাগে। প্রায় ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের তালিকায় ভিনরাজ্যের একাধিক বাসিন্দা রয়েছেন।

মৃতদের পরিবারকে সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit source: TV9 Bangla
কলকাতা ও নয়াদিল্লি: মেছুয়া বাজারে হোটেলে অগ্নিকাণ্ডে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারকে সমবেদনা জানালেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করলেন। একইসঙ্গে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।

