Weather Update: টি-২০ মেজাজে কালবৈশাখী! বৃষ্টির রুদ্র মেজাজে সবথেকে বেশি কোন কোন জেলা? - Bengali News | Which districts will have more rain during Kalbaisakhi, what is the weather department saying - 24 Ghanta Bangla News
Home

Weather Update: টি-২০ মেজাজে কালবৈশাখী! বৃষ্টির রুদ্র মেজাজে সবথেকে বেশি কোন কোন জেলা? – Bengali News | Which districts will have more rain during Kalbaisakhi, what is the weather department saying

Spread the love

কী বলছে আবহাওয়া দফতর? Image Credit source: Getty Images

কলকাতা: ঝোড়ো ইনিংস খেলছে কালবৈশাখী। বিগত কয়েকদিনে প্রাকৃতিক দুর্যোগের জেরে একাধিক জেলায় গিয়েছে প্রাণ। ভেঙেছে বাড়ি। লাগাতার শিলা বৃষ্টিতে মাথায় হাত চাষিদের। হুগলি থেকে হাওড়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর সহ একাধিক কৃষি প্রধান জেলাতে চাষে জোর ধাক্কা দিয়েছে বৃষ্টি। হাওয়া অফিস বলছে, এদিন রাতেও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে প্রতি ঘণ্টার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কোথাও তা ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে পৌঁছে যেতে পারে। 

এদিন আবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দুর্যোগের কথা মাথায় রেখে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদে কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে দুই দিনাজপুর, মালদহেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। 

তবে ৩০ তারিখ, বুধবার কোনও জেলাতেই কমলা সর্তকতা জারি করা হয়নি। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা বেশি বেশি থাকবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টাক গতিবেগে ঝোড়ো হাওয়া দিতে পারে। আবহাওয়া দফতর বলছে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার উপরে উত্তর থেকে দক্ষিণে একটি অক্ষরেখা রয়েছে। তার হাত ধরেই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। তাতেই জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *