Mohun Bagan: মোহনবাগানে ইলেকশন না সিলেকশন? উত্তর মিলতে পারে দীঘায়! - Bengali News | Kolkata Football News: Election or Selection in Mohun Bagan club, Big Question arise - 24 Ghanta Bangla News
Home

Mohun Bagan: মোহনবাগানে ইলেকশন না সিলেকশন? উত্তর মিলতে পারে দীঘায়! – Bengali News | Kolkata Football News: Election or Selection in Mohun Bagan club, Big Question arise

Spread the love

মোহনবাগানে এখন নির্বাচনী হাওয়া। নির্বাচনী প্রচারে মাঠে নেমে পড়েছে বাগানের শাসক আর বিরোধী দুই শিবিরই। চলছে ঘর ভাঙার পালা। এসবের মাঝেই রবিবার মোহনবাগানের এক অনুষ্ঠানে গা ঘেষাঘেষি করে বসে থাকতে দেখা যায় মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত আর মোহনবাগান সুপার জায়ান্টের অন্যতম কর্তা সৌমিক বসুকে। এই সৌমিক বসু (টুবলাই) আবার সম্পর্কে টুটু বসুর ছোট ছেলে। নির্বাচনে দেবাশিস দত্তর প্রতিদ্বন্দ্বী টুটু বসুর বড় ছেলে সৃঞ্জয় বসু (টুম্পাই)। সূত্রের খবর, রবিবারের ঘটনা ভালোভাবে মেনে নেননি টুটু বসু। প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়ে তাই নির্বাচনী প্রচারে নিজেকে কাজে লাগাতে চান একদা বাগানের কল্পতরু।

ইলেকশন না সিলেকশন? তা অনেকটা নির্ভর করছে নবান্নের চাওয়া পাওয়ার দিকে। নবান্ন চাইলে সিলেকশন, না হলে ইলেকশন! এমনটাই বলছেন বাগানের পোড় খাওয়া কর্তা এবং সমর্থকরা। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে আমন্ত্রিত বাগান সচিব দেবাশিস দত্ত। আবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দীঘা গিয়েছেন সৃঞ্জয় বসুও। সেখানে থাকবেন মোহনবাগানের সহ সভাপতি কুণাল ঘোষ। বলা হচ্ছে, এই নির্বাচনের হাওয়ায় মাস্টারস্ট্রোক যিনি দিয়েছেন।

সূত্রের খবর, ৩০ তারিখ দীঘাতেই দেবাশিস দত্ত আর টুম্পাইয়ের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন কুণাল ঘোষও। ওই বৈঠকেই ঠিক হতে পারে মোহনবাগানের নির্বাচনের ভবিষ্যৎ। কারণ, ক্যামাক স্ট্রিট আর চাইছে না এই নির্বাচনে ঢুকতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ দেবাশিস দত্ত তাই আসন্ন নির্বাচনে জমি আঁকড়ে ধরতে প্রচারকে হাতিয়ার করেছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সৃঞ্জয় বসুও ভীষণভাবে চাইছেন বাগানের হটসিটে বসতে। ইদানীং বেশ কিছু জায়গায় মুখ্যমন্ত্রীর সঙ্গে এক ফ্রেমে দেখা গিয়েছে টুম্পাইকে। প্রশ্ন অনেক, উত্তর মিলতে পারে ৩০ তারিখের সভায়। বাগানে ইলেকশন না সিলেকশন তার সমাধান হতে পারে দীঘার সৈকতেই।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *