IPL 2025: দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, চলতি IPL-এ সবচেয়ে বড় ছক্কা মেরেছেন যাঁরা... - Bengali News | From Travis Head to Abhishek Sharma hers is 6 Players list who Hit the longest sixes in IPL 2025 - 24 Ghanta Bangla News
Home

IPL 2025: দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, চলতি IPL-এ সবচেয়ে বড় ছক্কা মেরেছেন যাঁরা… – Bengali News | From Travis Head to Abhishek Sharma hers is 6 Players list who Hit the longest sixes in IPL 2025

Spread the love

IPL 2025: দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, চলতি IPL-এ সবচেয়ে বড় ছক্কা মেরেছেন যাঁরা…Image Credit source: PTI

চলতি মরসুমে সাবালক হয়েছে আইপিএল (IPL)। আর আইপিএল মানেই ছয়-চারের বৃষ্টি। ১০ দলের একাধিক ক্রিকেটার বিশাল বিশাল ছক্কা হাঁকান আইপিএলে। চলতি মরসুমে বড় বড় ছয় মেরেছেন কারা? চলুন দেখে নেওয়া যাক সেই ছক্কাগুলি কত মিটারের। হতে পারে আপনার প্রিয় ব্যাটারও আছেন এই তালিকায়।

আইপিএলের চলতি মরসুমের অর্ধেক ম্যাচ শেষ। ৪৪টি ম্যাচ হয়েছে। যেমন বেশ কিছু সময় আগুন ঝরানো বোলিংয়ে ব্য়াটারদের কোমর ভেঙে দিয়েছেন বোলাররা, তেমনই দারুণ ব্যাটিং করে মুগ্ধ করে দিয়েছেন বেশ কিছু ব্যাটাররাও। বেশ কিছু ছক্কা মেরে চমকে দিয়েছেন কয়েকজন ব্য়াটাররা। রইল তেমন ৬ ক্রিকেটারের তালিকা। উল্লেখ্য প্রথম ছয়ের মধ্যে নেই বিরাট কোহলি ও রোহিত শর্মা।

  1. হেনরিখ ক্লাসেন: চলতি মরসুমে সবচেয়ে বড় ছক্কা মেরেছেন প্রোটিয়া ব্যাটার। এখনও পর্যন্ত নয় ম্যাচে ৩৬ এর গড়ে ২৮৮ রান করেছেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১০৭ মিটারের ছক্কা মেরে এই মরসুমের সবচেয়ে বড় ছয় মারার রেকর্ড তাঁর নামে।
  2. অভিষেক শর্মা: সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার অভিষেক শর্মা ২০২৫ সালের আইপিএলে ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। পঞ্জাব কিংসের বিরুদ্ধে সেঞ্চুরি করা অভিষেক নয় ইনিংসে ২৪০ রান করেছেন। সেই ম্যাচে ১০৬ মিটারের একটি বিশাল ছক্কা আসে তাঁর ব্যাট থেকে, যার সুবাদে তালিকায় দুই নম্বরে রয়েছেন।
  3. ফিল সল্ট: এই বড় ছয় মারার তালিকায় তৃতীয় স্থানে কেকেআরের প্রাক্তন ক্রিকেটার সল্ট। এ মরসুমে তিনি বড় ছয়টি মেরেছেন বেঙ্গালুরু বনাম গুজরাট টাইটান্সের ম্যাচে। আরসিবির হয়ে ব্যাট করতে নেমে ১০৫ মিটারের বিশাল ছক্কা হাঁকান তিনি।
  4. ট্রাভিস হেড: চলতি মরসুমে হায়দরাবাদের হয়ে ওপেন করে দুটি হাফসেঞ্চুরির মাধ্যমে নয় ম্যাচে ২৬১ রান করেছেন ট্রাভিস হেড। রাজস্থান রয়্য়ালসের বিরুদ্ধে একটি বিশাল ছয় মেরে এই তালিকায় ৪ নম্বরে রয়েছেন। ছয়টি ছিল ১০৫ মিটারের।
  5. নিকোলাস পুরান: তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন নিকোলাস পুরান। এই মরসুমে নয় ম্যাচে ৩১ টি ছক্কা ও ৩২ টি চার মেরে ৩৭৭ রান ঝুলিতে ভরেছেন। কলকাতার বিরুদ্ধে ১০২ মিটারের ছয় মেরে এই তালিকার পঞ্চম স্থানে তিনি।
  6. অনিকেত ভার্মা: চলতি বছরেই আইপিএলে ডেবিউ হয়েছে ২৩ বছরের এই তরুণের। আর হায়দরাবাদের হয়ে মাত্র ৯ ম্য়াচে খেলে ১৯০ রান করেছেন। অনিকেত দিল্লির বিরুদ্ধে ব্যাট করতে নেমে ১০২ মিটারের বিশাল ছয় মেরে এই তালিকার ৬ নম্বরে রয়েছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *