কেষ্ট-কাজল গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, ইট বৃষ্টিতে রণক্ষেত্র এলাকা , লাঠিচার্জ পুলিশের - 24 Ghanta Bangla News
Home

কেষ্ট-কাজল গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, ইট বৃষ্টিতে রণক্ষেত্র এলাকা , লাঠিচার্জ পুলিশের

Spread the love

কার দখলে থাকবে দলীয় কার্যালয়? তাই নিয়ে ফের বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এবং জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের অনুগামীদের মধ্যে সংঘর্ষ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তপ্ত হয়ে উঠে এলাকা। দুপক্ষের মধ্যে লাগাতার ইটবৃষ্টি এবং ভাঙচুরের ফলে কার্যত রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়ন করা হয় বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। দুই নেতার অনুগামীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। তাতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই অনেক কেন্দ্রে খারাপ ফল, মমতাকে জানিয়েছেন অভিষেক-রিপোর্ট

প্রসঙ্গত, অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের অনুগামীদের মধ্যে সংঘর্ষ নতুন নয়। অনুব্রত জেল থেকে ছাড়া পাওয়ার পরেই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেড়েছে। এর আগেও বেশ কয়েকবার সংঘর্ষে জড়িয়েছেন দুই নেতার অনুগামীরা। শনিবার ফের দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে সিউড়ি দু’নম্বর ব্লকের পুরন্দর পুর এলাকায়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এদিনের সংঘর্ষে বেশ কয়জনের মাথা ফেটেছে।

স্থানীয় সূত্রের খবর, এই এলাকায় অনুব্রত গোষ্ঠীর সঙ্গে কাজল শেখ গোষ্ঠীর দ্বন্দ্ব গত কয়েকদিন ধরে চরমে উঠেছিল। এলাকায় কাজল শেখের অনুগামীদের মধ্যে রয়েছেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম। তিনি আবার ওই ব্লকের তৃণমূল সভাপতি। আর এলাকায় অনুব্রতর অনুগামীদের মধ্যে রয়েছেন তৃণমূল নেতা তথা ব্লকের কার্যকরী সহ-সভাপতি অশ্বিনী মণ্ডল। মূলত কার দখলে এই এলাকার দলীয় কার্যালয় থাকবে তাই নিয়েই বেশ কয়েকদিন ধরে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল।

জানা যায়, এদিন সকালে ব্লক সভাপতির দলীয় কার্যালয় তালা ঝুলিয়ে দেন অনুব্রত অনুগামীরা। আর তারপরেই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। একে অপরকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি শুরু করে দুপক্ষ। বাঁশ-লাঠি নিয়ে তাঁরা একে অপরের ওপর চড়াও হন। ভাঙচুর করা হয় দলীয় কার্যালয়। ইটবৃষ্টিতে দুপক্ষের বেশ কয়েকজনের মাথা ফেটেছে।

খবর পেয়ে সিউড়ি থানার পুলিশবাহিনী পৌঁছয় এলাকায়। এছাড়াও মোতায়েন করা হয় কমব্যাট ফোর্সও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকজনকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। এছাড়াও, একজনের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র।

নূরুল ইসলাম নাম না করে অনুব্রত মণ্ডলকে নিশানা করেছেন। তিনি বলেন, সবটাই পরিকল্পনা। বোলপুর থেকে তৈরি করা হয়েছে। অন্যদিকে, অশ্বিনী মণ্ডল নুরুলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগে তোলেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *