১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ, পহেলগাঁওয়ে নিহতদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর – Bengali News | West bengal cm mamata banerjee announces ex gratia for 2 pahelgam victims martyred jawan
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা।Image Credit source: PTI
জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হানায় নিহত তিন বাঙালি। বিতান অধিকারী, সমীর গুহ ও মণীশ রঞ্জন মিশ্রের পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনজনের পরিবারকেই ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এর মধ্যে নিহতদের স্ত্রীদের ৫ লক্ষ টাকা ও তাদের মা-বাবাদের ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
এ দিন মুখ্যমন্ত্রী জানান, পহেলগাঁওয়ে জঙ্গি হানায় নিহত বিতান অধিকারীর বাবা-মায়ের সঙ্গে কথা হয়েছে। তিন পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। নিহতদের স্ত্রীদের ৫ লক্ষ টাকা ও মা-বাবাদের ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
বিতান অধিকারীর বাবার জন্য ১০ হাজার টাকার পেনশন দেওয়া হবে। পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
অন্যদিকে, জম্মু-কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষে শহিদ ঝন্টু শেখের পরিবারের জন্যও ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ঝন্টু শেখের স্ত্রী’কে বিশেষ কেস হিসাবে চাকরি দেওয়া হবে আইন মেনে।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।