Shubman Gill: রোহিতের মাথায় পড়ল বাজ! সেঞ্চুরি হাঁকিয়ে ফর্মে ফেরা শুভমনের চোট - Bengali News | Shubman Gill injury scare, will he available for India vs England 3rd Test - 24 Ghanta Bangla News
Home

Shubman Gill: রোহিতের মাথায় পড়ল বাজ! সেঞ্চুরি হাঁকিয়ে ফর্মে ফেরা শুভমনের চোট – Bengali News | Shubman Gill injury scare, will he available for India vs England 3rd Test

Spread the love

Shubman Gill: রোহিতের মাথায় পড়ল বাজ! সেঞ্চুরি হাঁকিয়ে ফর্মে ফেরা শুভমনের চোটImage Credit source: BCCI

কলকাতা: ভারতীয় শিবিরে আবার চোটের কালো মেঘ। একের পর এক ভারতীয় তারকা চোটের কবলে পড়ছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের মাটিতে চলছে ৫ ম্যাচের টেস্ট সিরিজ। বিশাখাপত্তনমে এ বার দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন চোট পেলেন ভারতীয় তরুণ ক্রিকেটার শুভমন গিল (Shubman Gill)। ভাইজ্যাগে ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়ে ফর্মে ফিরেছেন শুভমন গিল। কিন্তু তাঁকে এই টেস্টের চতুর্থ দিন ফিল্ডিংয়ে দেখা যাচ্ছে না। তার কারণ জানিয়ে একটি বিবৃতি দিয়েছে বোর্ড।

বিসিসিআইয়ের পক্ষ থেকে বিশাখাপত্তনমে চতুর্থ টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে এক আপডেট জানানো হয়। সেখানে বলা হয়, দ্বিতীয় দিন ফিল্ডিংয়ের সময় ডান হাতের তর্জনীতে চোট পেয়েছিলেন শুভমন গিল। যে কারণে তিনি আজ ফিল্ডিং করবেন না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *