কাশ্মীর উপত্যকায় জঙ্গি হামলায় মন খারাপ যশ-নুসরতে, কী বললের তাঁরা? – Bengali News | Yash Dasgupta and Nusrat’s reaction to the terrorist activity in Kashmir
টলিউডের রিয়েল লাইফ জুটি যশ দাশগুপ্ত-নুসরত জাহান আবার বড় পর্দায় ফিরেছে নতুন ছবি ‘আড়ি’ নিয়ে। এই ছবির প্রচারে এসে tv9বাংলার সঙ্গে আড্ডায় উঠে এল নানা বিষয়। সম্প্রতি কাশ্মীর উপত্যকায় ঘটে যাওয়া জঙ্গি হামলার নিয়ে ধিক্কার জানালেন যশ দাশগুপ্ত ।
প্রসঙ্গত ২৩ এপ্রিল বুধবার নৃশংস জঙ্গি হামলা হয় জম্মু-কাশ্মীরের পহেল গাঁওয়ে। পর্যটকে ভরপুর বৈসরণে হিন্দুদের খুঁজে খুঁজে হত্যালীলা চালিয়েছে পাক মদতপ্রাপ্ত জঙ্গিরা। গুলি করার আগে জানা হয়েছে তাঁদের ধর্মীয় পরিচয়। তাঁরা হিন্দু নাকি মুসলিম। এই জঙ্গিহানায় রাগে ফুঁসছে গোটা দেশের মানুয। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারন মানুয থেকে সেলিব্রিটিরা। সমাজের প্রতিটা ক্ষেত্রের মানুষ কড়া শাস্তির দাবি রাখছে। তোলপাড় হচ্ছে সোশ্যাল মিডিয়া। সকলেই প্রতিবাদে সরব।
নুসরত বলেন, ” যে ঘটনা ঘটে গেছে কাশ্মীরে তা অবশ্যই নিন্দনীয়। ধর্ম কখনও শেখায় না অন্য মানুষের ক্ষতি করা। এরা নিজেদের ধর্ম সম্পর্কে অবগত নয়। নিজের ধর্মকে সঠিক ভাবে জানাটা দরকার। ওদের আসলে অন্য উদ্দেশ্য রয়েছে, যেটাকে ইসলাম কোন ভাবে সমর্থন করেনা। টেরিরিজমের উদ্দেশ্য হল দেশের মানুষ একে অপরকে অবিশ্বাস করবে, ধর্মকে নিয়ে সবাই আলোচনা করবে। যে ঘটনা ঘটেছে, তাতে অবশ্যই সারা দেশের সঙ্গে আমাদেরও মন খারাপ। উচিত শাস্তি নিশ্চয়ই দেবে আমাদের সরকার। ”
এই প্রসঙ্গেই যশ দাশগুপ্ত বলেন, ” আমাদের মন খারাপ, দেশকে অস্থির করার পরিকল্পনা জঙ্গিদের। আমরা সরকারি দফতরে নেই, আমরা কিছু করতে পারবোনা, তবে , সাধারণ মানুষ হিসেবে বলতে পারি উচিত শাস্তি হওয়া উচিত। ফাঁসি দিলে সবথেকে বেশি খুশি হব, তবে আমরা ভাবাবেগে বললেও আইন নিশ্চয়ই নিজের পথে চলবে আশা করব এমন শাস্তি হবে, যাতে জঙ্গিদের মনে ভয় তৈরি হয়। ”
যশ-নুসরত জানালেন, তাঁদের ছেলেকে তারা মূল্যবোধ দিয়ে বড় করছেন, যদিও ছেলে বয়সে এখন অনেকটাই ছোট ।