Pakistan Deputy PM on Pahalgam Attack: দ্বিচারিতার চরম নজির, জঙ্গিদের 'স্বাধীনতা সংগ্রামী' ঘোষণা পাক উপপ্রধানমন্ত্রীর - Bengali News | Pakistan's deputy PM and Foreign Minister Ishaq Dar calls the attackers of Pahalgam in Jammu and Kashmir as Freedom Fighters - 24 Ghanta Bangla News
Home

Pakistan Deputy PM on Pahalgam Attack: দ্বিচারিতার চরম নজির, জঙ্গিদের ‘স্বাধীনতা সংগ্রামী’ ঘোষণা পাক উপপ্রধানমন্ত্রীর – Bengali News | Pakistan’s deputy PM and Foreign Minister Ishaq Dar calls the attackers of Pahalgam in Jammu and Kashmir as Freedom Fighters

পাকিস্তান যা করছে এখন তাকে দু’মুখো সাপ বললেও ভুল বলা হয় না। পহেলগাঁওয়ের যে জঙ্গি হানার নিন্দায় সরব গোটা বিশ্ব। এমনকি দু’দিন আগেও নিন্দা করেছিল খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিজেই। এবার সেই হামলার সঙ্গে যুক্ত জঙ্গিদেরই ‘স্বাধীনতা সংগ্রামী’ আখ্যা দিল পাক উপ প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী মহম্মদ ইশাক দার। যদিও বৈসরন উপত্যকায় হামলার দায় খুব সুচারুভাবেই এড়িয়ে গিয়েছেন তিনি। ইসলামাবাদের কোনও ভূমিকার কথা স্বীকার করেননি।

বৃহস্পতিবার রাতে একটি সাংবাদিক বৈঠকে ইশাক বলেন, “২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরে পহেলগাঁও জেলায় যারা হামলা চালিয়েছিল হতে পারে তাঁরা স্বাধীনতা সংগ্রামী।”

বৈসরন ভ্যালিতে জঙ্গি হামলার পরেই কূটনৈতিক স্তরে কড়া মনোভাব পোষণ করছে ভারত। ১৯৬০ সালের সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করেছে। নিয়েছে আরও বড় বড় কিছু সিদ্ধান্ত। সিন্ধু জলবন্টন চুক্তি রদকে ভালভাবে নেয়নি পাকিস্তানও। এই চুক্তি স্থগিত হলে তা ‘অ্যাক্ট অব ওয়্যার’ হিসাবে গণ্য হবে বলেও জানিয়েছে।

সেই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৃহস্পতিবার ইশাক দার বলেন, “পাকিস্তানের ২৪ কোটি মানুষের জলের প্রয়োজন…এটা বন্ধ করা যায় না। এটা অ্যাক্ট অব ওয়্যার। কোনও স্থগিতাদেশ বা দখল মেনে নেওয়া হবে না।”

এমনকি ভারতকে সাবধান করেও তিনি জানান, যদি ভারত পাকিস্তানকে ধমকায় বা আক্রমণ করে তাহলে সঙ্গে সঙ্গে তার জবাব দেওয়া হবে। তিনি বলেন, “যদি পাকিস্তানের উপর সরাসরি হামলা করা হয়, তাহলে সঙ্গে সঙ্গে তার যোগ্য জবাব দেওয়া হবে।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *