মাত্র ১৩ বছর বয়সেই ১৬ কোটির এই বাংলোর মালিক আরাধ্যা? – Bengali News | Did you know bachchans bought this dubai property in the name of aradhya bachchan
বলিউডের জনপ্রিয় জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন মানেই অনুরাগীদের মনে আলাদা এক উত্তেজনা। তাঁদের ব্যক্তিজীবন নিয়েও চর্চা কম হয় না। তবে জানেন কি! দুবাইয়ে মেয়ের নামে একটি বিলাসবহুল ভিলা কিনেছেন এই তারকা দম্পতি? আরাধ্যার ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই বিনিয়োগ করেছেন তাঁরা বলেই বলিউড সূত্রে খবর।
২০১৫ সালে তাঁরা দুবাইয়ের জুমেইরাহ গল্ফ এস্টেটের অভিজাত এলাকা ‘স্যাঞ্চুয়ারি ফলস’-এ এই ভিলাটি কেনেন। ওই এলাকাতেই রয়েছে শাহরুখ খান, শিল্পা শেট্টি এবং অম্বানি পরিবারের মতো বিশিষ্ট ব্যক্তিদের বাড়ি। এই ভিলায় রয়েছে একটি বিশাল সবুজ বাগান, প্রাইভেট সুইমিং পুল, গল্ফ খেলার মাঠ, আধুনিক রান্নাঘর এবং একটি হাই-এন্ড হোম থিয়েটার। ছুটি কাটানোর উপযুক্ত পরিবেশ। এই ভিলা যেন একান্তে সময় কাটানোর জন্য আদর্শ ঠিকানা। ভিলাটির মূল্য প্রায় ১৬ কোটি টাকা।
এছাড়াও, অভিষেক ও ঐশ্বর্যর নামে মুম্বইয়েও রয়েছে একাধিক বিলাসবহুল সম্পত্তি। বান্দ্রা কুরলা কমপ্লেক্সের ‘সিগনেচার আইল্যান্ড’-এ রয়েছে তাঁদের একটি 5BHK অ্যাপার্টমেন্ট, যার বর্তমান মূল্য প্রায় ২১ কোটি টাকা। এছাড়া, ওয়ারলির স্কাইলার্ক টাওয়ারের ৩৭ তলায় রয়েছে আরও একটি প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট। সব মিলিয়ে, অভিনয় জীবন ছাপিয়ে তাঁদের জীবনযাপনও বলিউড দুনিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে থাকে প্রতিনিয়ত।