Rohit Sharma: ১২ হাজারির ক্লাবে রোহিত শর্মা, সামনে শুধুই বিরাট কোহলি! - Bengali News | Rohit Sharma second Indian to complete 12 thousand T20 runs during SRH vs MI IPL 2025 match - 24 Ghanta Bangla News
Home

Rohit Sharma: ১২ হাজারির ক্লাবে রোহিত শর্মা, সামনে শুধুই বিরাট কোহলি! – Bengali News | Rohit Sharma second Indian to complete 12 thousand T20 runs during SRH vs MI IPL 2025 match

Spread the love

১২ হাজারির ক্লাবে রোহিত শর্মা, সামনে শুধুই বিরাট কোহলি!Image Credit source: PTI

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে হাফসেঞ্চুরি প্লাস ইনিংস। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রান তাড়া করে জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। বিধ্বংসী ব্যাটিং করেছেন হিটম্যান রোহিত শর্মা (Rohit Sharma)। জয়ের দোরগোড়ায় যখন দল, সেই সময় আউট হন তিনি। এর মাঝেই অবশ্য অনন্য রেকর্ড গড়েছেন। যার ফলে ১২ হাজারির ক্লাবেও ঢুকে পড়েছেন।

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে উপ্পলে ৭০ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন রোহিত শর্মা। এই ম্যাচেই টি-টোয়েন্টি ক্রিকেটে ১২ হাজার রানের মাইলস্টোনে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি। ভারতীয়দের মধ্যে টি-টোয়েন্টিতে রানের নিরিখে রোহিতের সামনে শুধুই বিরাট কোহলি। টি-টোয়েন্টি ফর্ম্যাটে বিরাটের রয়েছে ১৩ হাজার ২০৮ রান। রোহিতের ১২ হাজার ৫৮ রান।

এ বারের আইপিএলে শুরুর দিকে রান পাচ্ছিলেন না রোহিত শর্মা। যেন ফর্ম হাতড়ে বেড়াচ্ছিলেন হিটম্যান। তাঁকে নিয়ে আলোচনাও কম হচ্ছিল না। চেন্নাই ম্যাচ থেকে রোহিতের ব্যাটে রান ফিরেছে। ধোনির দলের বিরুদ্ধে ৭৬ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন রোহিত। এরপর হায়দরাবাদের বিরুদ্ধে ৭০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। চলতি আইপিএলে রোহিত শর্মা এখনও অবধি ৮ ম্যাচে ৮ ইনিংসে ২২৮ রান করেছেন। গড় ৩২.৫৭ এবং স্ট্রাইকরেট ১৫৪.০৫।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *