Jammu and Kashmir Pahalgam Terror Attack: পাকিস্তানের মোকাবিলা করবে সবাই একসঙ্গে? বৃহস্পতিতে সব দলের সঙ্গে মিটিং করবেন মোদী - Bengali News | PM Modi calls all party meeting thrusday regarding Jammu and Kashmir Pahalgam Terror Attack - 24 Ghanta Bangla News
Home

Jammu and Kashmir Pahalgam Terror Attack: পাকিস্তানের মোকাবিলা করবে সবাই একসঙ্গে? বৃহস্পতিতে সব দলের সঙ্গে মিটিং করবেন মোদী – Bengali News | PM Modi calls all party meeting thrusday regarding Jammu and Kashmir Pahalgam Terror Attack

Spread the love

সর্বদলীয় বৈঠক ডাকলেন মোদীImage Credit source: PTI

নয়া দিল্লি: পহেলগাঁওয়ে হামলা। বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্রীয় সরকার। সন্ধেয় ছ’টায় এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর নেতৃত্বে সর্বদলীয় বৈঠক। উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বস্তুত, দেশে যখন অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে সমস্যা দেখা দেয়। সেই সময় এই সর্বদল বৈঠক ডাকা নতুন কিছু নয়। তবে সার্জিক্যাল স্ট্রাইকের সময় কোনও সর্বদল বৈঠক ডাকা হয়নি। অতর্কিতে গিয়ে ভারতীয় সেনাবাহিনী খতম করেছিল জঙ্গিদের। বিশেষজ্ঞদের মতে, এই বার এই সর্বদলীয় বৈঠক ডাকার অন্যতম কারণ, এই পরিস্থিতিতে দেশ যদি কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয় তাহলে সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে একতা দেখানোর প্রয়োজনীয়তা রয়েছে। শুধু তাই নয়, কোনও রকম সিদ্ধান্ত ছোট-বড় সব রাজনৈতিক দল যৌথভাবে নিলে, সমালোচনা করার জায়গা থাকবে না, কেউ কোনও প্রশ্ন তুলতে পারবে না। সেই কারণে, সম্ভবত সকলে একসঙ্গে নিয়েই সিদ্ধান্ত গ্রহণ করতে চাইছেন প্রধানমন্ত্রী।

এ দিকে, পাকিস্তানকে জব্দ করতে বুধবার প্রথম পদক্ষেপ করেছে ভারত। পাকিস্তানের সঙ্গে ‘সিন্ধু জল বন্টন’ চুক্তি বাতিল করল ভারত। শুধু তাই নয়, নয়া দিল্লিতে বন্ধ পাকিস্তান দূতাবাস। পাক নাগরিকদের সব রকম ভিসা বন্ধ করল এদেশ। ‘SAARC visa exemption’-এর অন্তর্গত পাক নগরিকদের আর ভিসা দেওয়া হবে না। যাঁদের দেওয়া হয়েছিল তাও বাতিল করা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ। ভারত ও ইসলামাবাদ হাই কমিশন থেকে নিজেদের প্রতিনিধিদের ফিরিয়ে নিচ্ছে। এছাড়াও বন্ধ করা হয়েছে আটারি-ওয়াঘা চেকপোস্ট।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *