কফিনবন্দি দেহ ফিরল কলকাতায়, কাশ্মীরে জঙ্গির গুলিতে মৃত বাঙালি পর্যটকরাও, বাংলার মুখ
কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন। সেখানে জঙ্গি হানায় মৃত্যু হয়েছে তিন বাঙালি পর্যটকেরও।
কলকাতা বিমানবন্দরে নিয়ে আসা হয় মৃত বাঙালি পর্যটকদের দেহ। নিহতের নাম কলকাতার বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারী। বেহালার শখের বাজারের বাসিন্দা সমীর গুহ। তাঁদের দেহ একে একে নিয়ে আসা হয় কলকাতা বিমানবন্দরে। পুরুলিয়ার ঝালদার বাসিন্দা মণীশ রঞ্জন মিশ্রের দেহ রাঁচি হয়ে বাংলায় আসার কথা রয়েছে। তৃণমূলের নেতা মন্ত্রীদের পাশাপাশি একাধিক বিজেপি নেতারাও উপস্থিত ছিলেন এই কলকাতা বিমানবন্দরে।
বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল সহ একাধিক বিজেপি নেতানেত্রী উপস্থিত ছিলেন কলকাতা বিমানবন্দরে।
এদিকে মৃতদের প্রতি শ্রদ্ধায় বুধবার রাতে নীরবতা পালন করেন এসএসসির চাকরিহারারাও।
বিস্তারিত আসছে…