Weather Update: এখনই বৃষ্টি নয়, চার জেলায় তাপপ্রবাহের সতর্কতা, জানাল আবহাওয়া দফতর - Bengali News | Weather update No rain yet, heatwave warning in four districts, says Meteorological Department - 24 Ghanta Bangla News
Home

Weather Update: এখনই বৃষ্টি নয়, চার জেলায় তাপপ্রবাহের সতর্কতা, জানাল আবহাওয়া দফতর – Bengali News | Weather update No rain yet, heatwave warning in four districts, says Meteorological Department

Spread the love

কী বলছে আবহাওয়ার আপডেট? Image Credit source: Getty Images

কলকাতা:  দু’দিন ধরে চলছে ভ্যাপসা গরমের দাপট। এবার দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা। দক্ষিণবঙ্গে দিনে তাপপ্রবাহের সঙ্গে রাতেও গরম বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার থেকে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ চলবে।

কাল উত্তর বঙ্গে দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি র সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পচিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। তিন জেলাতে গরমের জন্য কমলা সতর্কতা দেওয়া হয়েছে।

এছাড়া গরম এর হলুদ সতর্কতা জারি করা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুরে। ২৫ ও ২৬ তারিখেও এই জেলাগুলোতে তাপপ্রবাহের চরম সতর্কতা জারি রয়েছে।

মঙ্গল ও বুধবার উত্তরবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে  বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। মঙ্গলবার ২৯ ডিগ্রিতে পৌঁছে যায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। বুধবার থেকে ৩ দিন ফের তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। ৪১-৪২ ডিগ্রিতে পৌঁছতে পারে পশ্চিমাঞ্চলের পারদ। রবিবার থেকে ঝড়-বৃষ্টি হলে কমবে তাপমাত্রা, বলছেন আবহাওয়াবিদরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *