'উনি স্মার্ট অ্যান্ড হ্যান্ডসাম , আর মনের দিক থেকে...', দিলীপের বিয়ে নিয়ে আর কী বললেন রূপা গঙ্গোপাধ্যায়? - Bengali News | Rupa ganguly on dilip ghosh wedding - 24 Ghanta Bangla News
Home

‘উনি স্মার্ট অ্যান্ড হ্যান্ডসাম , আর মনের দিক থেকে…’, দিলীপের বিয়ে নিয়ে আর কী বললেন রূপা গঙ্গোপাধ্যায়? – Bengali News | Rupa ganguly on dilip ghosh wedding

Spread the love

বৈশাখের সন্ধ্য়ায় চার হাত এক হল বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও বিজেপি দলের কর্মী রিঙ্কু মজুমদার। ৬১ বছর বয়সে দিলীপ বিয়ের পিঁড়িতে বসায়, তাঁকে নিয়ে চর্চা তুঙ্গে। দিলীপ ঘোষের বিয়ে নিয়ে প্রতিক্রিয়া জানতে অভিনেত্রী ও বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ”দিলীপবাবু ও তাঁর স্ত্রীকে অনেক শুভকামনা।”

রূপা আরও জানান, ”একজন মনের মানুষকে খুঁজে পাওয়া, খুব আনন্দের ব্যাপার। উনি খুব স্মার্ট, হ্যান্ডসাম এবং মনের দিক থেকে এখনও যুবক। আমি খুব খুশি ওঁর জন্য। দুজনের জীবন সুন্দর হয়ে উঠুক এটাই কামনা করি।”

দিলীপ ঘোষের বিয়েতে নেই কোনও আড়ম্বরের ছোঁয়া। চারদিকে যত মতই আসুক না কেন মায়ের নির্দেশই শেষ পর্যন্ত শিরোধার্য। আমি না থাকলে তোকে দেখবে কে, দিলীপকে বলেছিলেন মা পুষ্পলতা। তাঁর কথাতেই শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত। কোথাও প্যান্ডেল নেই। তেমন আয়োজনও নেই। মায়ের কথা রাখতে বিয়ের পিঁড়িতে বসে পড়লেন দিলীপ ঘোষ। বাঁধলেন নতুন ঘর।

এই খবরটিও পড়ুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *