Suvendu Adhikari: ‘কাশ্মীরের মতো একই মডেল মুর্শিদাবাদে না করতে পারলে…’, বড় বিপদের কথা বলছেন শুভেন্দু - Bengali News | Hindus living in border areas of murshidabad should be allowed to keep weapons demands bjp leader suvendu adhikari - 24 Ghanta Bangla News
Home

Suvendu Adhikari: ‘কাশ্মীরের মতো একই মডেল মুর্শিদাবাদে না করতে পারলে…’, বড় বিপদের কথা বলছেন শুভেন্দু – Bengali News | Hindus living in border areas of murshidabad should be allowed to keep weapons demands bjp leader suvendu adhikari

Spread the love

বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর Image Credit source: TV 9 Bangla

কলকাতা: মুর্শিবাদের সীমান্তবর্তী এলাকায় সুরক্ষার জন্য হিন্দুদের অস্ত্র রাখার অনুমতি দেওয়া হোক। এমনই বিস্ফোরক দাবি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। “যে সমস্ত সীমান্তবর্তী এলাকায় ২০ শতাংশেরও কম হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন তাঁদের সুরক্ষায় বৈধ অস্ত্র রাখার অনুমতি দেওয়া হোক।” এমনটাই দাবি করছেন তিনি। 

শুভেন্দুর সাফ কথা, “বিএসএফ-সিআরপিএফ সব সময় থাকে না। বাংলাদেশ থেকে যে ৫০ কিলোমিটার বর্ডার এলাকা রয়েছে, যেখানে হিন্দু জনসংখ্যা ২০ শতাংশের কম, তাঁদের কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী এলাকার মতো বৈধ লাইসেন্স যুক্ত আগ্নেয়াস্ত্র দেওয়া উচিত। কারণ, আত্মরক্ষার অধিকার প্রত্যেকের আছে।” এখানেই না থেমে তাঁর আরও ব্যাখ্যা, “কাশ্মীরে তো বর্ডারের বহু গ্রামে এই ব্যবস্থা আছে। স্পেশ্যাল অ্য়াক্টের আওতায় তো আছে। কাশ্মীরের মতো একই মডেল মুর্শিদাবাদে না করতে পারলে ১০-১৫ শতাংশ হিন্দু যেখানে আছে তা থাকবে না।”  

প্রসঙ্গত, বিগত কয়েকদিনে ওয়াকফ আইনের প্রতিবাদে দফায় দফায় উত্তপ্ত হয়েছে মুর্শিদাবাদের একাধিক এলাকায়। হিংসার আগুনে জ্বলে সামশেরগঞ্জ, সুতির মতো এলাকা। ঝরেছে প্রাণ। আধাসেনার দাবিতে শুভেন্দুই গিয়েছিলেন কলকাতা হাইকোর্টে। আদালতের নির্দেশে শেষ পর্যন্ত বিএসএফের পাশাপাশি প্যারা মিলিটারি ফোর্স নামে মুর্শিবাদাবাদে। কিন্তু, আশঙ্কা ছিল ১৭ এপ্রিলের পর কী হবে! কারণ, কলকাতা হাইকোর্টের আগের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্তই মুর্শিদাবাদের কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকার কথা ছিল। যদিও শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী থাকার মেয়াদ বাড়ছে। পরবর্তী শুনানি পর্যন্ত বহাল থাকছে বাহিনী। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *