ঠিক এভাবেই বানিয়ে ফেলুন ফিশ কাটলেট, রেস্তরাঁকে হেসেখেলে ১০ গোল দেবেন - 24 Ghanta Bangla News
Home

ঠিক এভাবেই বানিয়ে ফেলুন ফিশ কাটলেট, রেস্তরাঁকে হেসেখেলে ১০ গোল দেবেন

Spread the love

ঠিক এভাবেই বানিয়ে ফেলুন ফিশ কাটলেট, রেস্তরাঁকে হেসেখেলে ১০ গোল দেবেন

সন্ধ্য়াবেলা চা বা কফির সঙ্গে কাটলেট কিন্তু আড্ডায় আলাদামাত্রাই যোগ করে। আর সেই কাটলেট যদি বাড়িতে তৈরি হয়, তাহলে তো কথাই নেই। তবে কাটলেটের স্বাদকে তিনগুণ বাড়িয়ে দিতে ট্রাই করুন কিমার পুরভরা মাছে কাটলেট। খুব অল্প সময়েই কিন্তু তৈরি হয়ে যাবে এই কাটলেট।

যা যা লাগবে—

মাছের কিমা ৩০০ গ্রাম, রুই মাছ ৩০০ গ্রাম, পেঁয়াজ ৩টি, আদা ১ টুকরো, পাতিলেবু ১টি, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, আলু ৩টি, ডিম ৪টি, বিস্কুটের গুঁড়ো পরিমাণমতো, নুন পরিমাণমতো, তেল পরিমাণমতো।

 

এভাবে তৈরি করুন—

মাংসের কিমা পরিষ্কার করে ধুয়ে অল্প ভাপিয়ে নিন। দুটি পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিন। একটি কড়াইতে তেল গরম করে পেঁয়াজকুচি ভেজে নিন। কিমা ছেড়ে নুন দিয়ে নেড়েচেড়ে পুর তৈরি করুন। আলু সেদ্ধ করে চটকে নিন। রুই মাছ নুন ও লেবুর রস দিয়ে সেদ্ধ করে কাঁটা ছাড়িয়ে চটকে নিন। চটকানো মাছের সঙ্গে সেদ্ধ আলু মিশিয়ে তাতে আদা-পেঁয়াজের রস, নুন, ধনেপাতা কুচি ও একটি ডিম ভেঙে দিন। এর সঙ্গে অল্প ময়দা মেশান। এই মাখা থেকে অল্প নিয়ে কাটলেটের আকারে গড়ুন। ভেতরে কিমার পুর দিন। ডিমে ভিজিয়ে বিস্কুটের গুঁড়ো মিশিয়ে ডুবো তেলে ভেজে গরম গরম পরিবেশন করুন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *