রিয়ানকে কিন্তু... দিল্লি ম্যাচের আগে কী বললেন প্রাক্তন নাইট? - Bengali News | Making Riyan Parag RR stand in captain over me was the correct call says Ex KKR player Nitish Rana - 24 Ghanta Bangla News
Home

রিয়ানকে কিন্তু… দিল্লি ম্যাচের আগে কী বললেন প্রাক্তন নাইট? – Bengali News | Making Riyan Parag RR stand in captain over me was the correct call says Ex KKR player Nitish Rana

Spread the love

রিয়ানকে কিন্তু… দিল্লি ম্যাচের আগে কী বললেন প্রাক্তন নাইট?Image Credit source: BCCI

কলকাতা: রাজস্থান রয়্যালসকে নির্ভরতা দিচ্ছেন নীতীশ রানা। দীর্ঘ ৭ বছর বাদে কেকেআর ছেড়ে এই বছর পাড়ি জমিয়েছেন গোলাপি শহরে। নাইট রাইডার্রসে থাকাকালীন করেছেন ক্যাপ্টেন্সি। রিয়ান পরাগকে স্ট্যান্ড ইন ক্যাপ্টেন করার সিদ্ধান্তকে সম্পূর্ণ সর্মথন করেছেন রানা। চোটের কারণে লিগের প্রথম তিন ম্যাচে অধিনায়কত্বের ভূমিকায় ছিলেন না সঞ্জু স্যামসন। দায়িত্বে ছিলেন অসমের পোস্টার বয় রিয়ান। রিয়ানের অধীনে প্রথম দুই ম্যাচে দলকে হারের মুখ দেখতে হলেও,সিএকের বিরুদ্ধে জয়পায় রয়্যালস। নীতীশ দলে থাকার পরেও রিয়ান পরাগকে ক্যাপ্টেন করার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন রানা।

দিল্লি ম্যাচের আগে নীতীশের মুখে কেকেআরের প্রসঙ্গ। নাইটদের হয়ে সাফল্য পেয়েছেন। শিখেওছেন অনেক কিছু। প্রাক্তন নাইট ক্রিকেটার বলেছেন, “কেকেআরের সঙ্গে আমার অনেক বছরের সম্পর্ক ছিল। নাইটদের হয়ে ক্যাপ্টেন্সিও করেছি। তাই তখন আমি অনেক সাহায্য পেয়েছিলেম। কারণ, আমি দলের পরিবেশ, রিজার্ভ বেঞ্চ, ড্রেসিংরুম সম্পর্কে আমার খুব ভালো ধারণা ছিল। তবে আমার মনে হয়, আমার থেকে রিয়ান এই রাজস্থান দলটাকে আরও ভালো করে চেনে। ওকেই শুরুর ম্যাচগুলোতে ক্যাপ্টেন করার একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিল ম্যানেজমেন্ট।”

এই খবরটিও পড়ুন

যদি তাঁকে নেতৃত্বের প্রস্তাব দিত রাজস্থান, নিতেন, তাও স্পষ্ট করে দিয়েছেন নীতীশ। বলেও দিয়েছেন ,”যদি টিম ম্যানেজমেন্টের তরফে আমাকে জিজ্ঞাসা করা হত, আমি অবশ্যই ক্যাপ্টেন্সি গ্রহণ করতাম। তবে দলের জন্য যেটা ঠিক, তাইই করেছে ম্যানেজমেন্ট। এবং আমি বলব, ওটাই একদম ঠিক সিদ্ধান্ত ছিল।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *