Murshidabad Unrest: ফের অশান্ত ধুলিয়ান! পুুরসভার ভাইস চেয়ারম্যানের দাদার দোকানে আগুন - Bengali News | Dhulian is in turmoil again, Fire breaks out at the shop of elder brother of vice chairman of Dhulian municipality - 24 Ghanta Bangla News
Home

Murshidabad Unrest: ফের অশান্ত ধুলিয়ান! পুুরসভার ভাইস চেয়ারম্যানের দাদার দোকানে আগুন – Bengali News | Dhulian is in turmoil again, Fire breaks out at the shop of elder brother of vice chairman of Dhulian municipality

Spread the love

ধুলিয়ান: ফের নতুন করে অশান্তি ধুলিয়ানে। পুুরসভার ভাইস চেয়ারম্যানের দাদার দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। এদিন ভোরের দিকে ওই প্রসাধনী সামগ্রীর ওই দোকানে ধোঁয়া দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান, খবর দেওয়া হয় দোকানের মালিক অর্থাৎ ধুলিয়ান পুরসভার ভাইস চেয়ারম্যান সুমিত সাহার দাদার।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শর্ট-সার্কিট বা অন্য কোনও কারণে এই আগুন নয়, দোকানের গেট দিয়েই আগুন লাগিয়ে দেওয়া হয়। দোকানের ভিতর প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তেই মধ্যেই আগুনের লেলিহান শিখার গ্রাসে চলে যায় আস্ত দোকান। তবে স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় বেশ কিছুক্ষণ পর আগুন নেভানো সম্ভব হয়। খবর পেয়ে শেষ পর্যন্ত ঘটনাস্থলে আসে পুলিশ।

পর পর মামলা 

অন্যদিকে ধুলিয়ান যেতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর আইনজীবীর বক্তব্য, অন্য দলের নেতা-নেত্রীরা সেখানে গিয়েছেন। শুভেন্দু যেতে চেয়ে পুলিশের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। সে কারণেই তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। সূত্রের খবর, এদিন দুপুরেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি হতে পারে। 

এদিকে পরপর সরকারি ছুটি শেষে এদিনই খোলার কথা ছিল স্কুল। কিন্তু, কার্যত বনধের চেহারা ধুলিয়ানে। এখনও বন্ধ স্কুল। সঙ্কটকালে কীভাবে নিরাপদে স্কুলে পৌঁছাবে পড়ুয়ারা তা ভেবেই চিন্তায় অভিভাবকেরা। অন্যদিকে মুর্শিদাবাদের অশান্ত এলাকায় ত্রাণ ইত্যাদি ত্রাণ দিতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে আরও একটি সংগঠন। তাঁদের দাবি, ছোট ছোট টিম যাবে ওষুধ, খাবার পৌঁছে দিতে।  বাকিরা গেলেও ওই সংগঠনকে অনুমতি দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই মামলা দায়ের অনুমতি মিলেছে। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানি। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *