Shreyas Iyer: আইসিসির চোখে সেরা, KKR-এর বিরুদ্ধে নামার আগে বড় পুরস্কার শ্রেয়স আইয়ারের ঝুলিতে – Bengali News | Shreyas Iyer won ICC Men’s Player of the Month for March 2025
KKR-এর বিরুদ্ধে নামার আগে বড় পুরস্কার শ্রেয়স আইয়ারের ঝুলিতে
মার্স মাসে আইসিসির সেরা প্লেয়ারের পুরস্কার পেলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। এই পুরস্কার পাওয়ার দৌড়ে শ্রেয়সের পাশাপাশি ছিলেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি ও রাচিন রবীন্দ্র। শ্রেয়স বর্তমানে আইপিএলে ব্যস্ত। আজ, মঙ্গলবার মুল্লানপুরে নিজের পুরনো দল, কেকেআরের বিরুদ্ধে নামবেন শ্রেয়স। তার আগে পেলেন বড় পুরস্কার। এর আগে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলে ছিলেন শ্রেয়স। সেখানে ২৪৩ রান করে ভারতের সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছিলেন।
আইসিসির মাসের সেরার পুরস্কার পেয়ে আপ্লুত শ্রেয়স আইয়ার। তিনি বলেন, ‘মার্চ মাসে আইসিসির সেরা প্লেয়ারের পুরস্কার পেয়ে গর্বিত লাগছে। এই স্বীকৃতি সত্যিই বিশেষ। কারণ এই মাসেই আমরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি। ফলে এই মুহূর্তটা আমার কাছে আজীবন মনে রাখার মতো।’