‘বৈশাখ মাসে এলো নববর্ষ, নিয়ে এসো নিয়ে এসো নবহর্ষ’, তাঁর কথা ও সুরের গানে শুভেচ্ছাবার্তা মমতার, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

‘বৈশাখ মাসে এলো নববর্ষ, নিয়ে এসো নিয়ে এসো নবহর্ষ’, তাঁর কথা ও সুরের গানে শুভেচ্ছাবার্তা মমতার, বাংলার মুখ

Spread the love

আজ মঙ্গলবার বাংলা জুড়ে পালিত হচ্ছে নববর্ষ ১৪৩২। চিরাচরিত নিয়ম মেনে বৈশাখের সকালে দিকে দিকে শুভেচ্ছা বার্তা পাঠানোর রীতি শুরু হয়েছে বাঙালির ঘরে ঘরে। পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে নতুন বছর ঘিরে আশা, আকাঙ্খার বার্তা প্রিয়জনকে জানিয়ে বছর শুরু করার রীতি রয়েছে বাংলার বুকে। এদিকে, ফেসবুকে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর লেখা গানের ভিডিয়ো পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন সকলকে। তাঁর কথা ও সুরে লেখা গানে কণ্ঠ রয়েছে শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের। আর ‘নববর্ষ’র সেই গানের ভিডিয়ো পোস্ট করেই শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দিদি তাঁর পোস্টে লিখেছেন,’ নতুন বছরের আগমনে প্রসন্নতা এবং প্রফুল্লতায় ভরে উঠুক বাংলা। আমার কথা ও সুরে, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে ‘নববর্ষের গান’। সকলকে জানাই শুভ নববর্ষের শুভনন্দন। শান্তি ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকুক বাংলার প্রতিটি মানুষ। ভালো থাকুন, সুস্থ থাকুন।’ পোস্টের শুরুতেই রয়েছে গানের লাইনও। সেখানে লেখা রয়েছে,’বৈশাখ মাসে এলো নববর্ষ। নিয়ে এসো নিয়ে এসো নবহর্ষ’। গানের শুরুতেই রয়েছে, ‘আঁধার ঘুচিয়ে দাও নতুন ভোরে..’ লাইনটি। এই গানকে সামনে রেখেই নববর্ষে ‘শুভনন্দন’ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে পোস্ট করা হয়েছে এই গান। ইতিমধ্যেই সেই পোস্টে সকাল সাড়ে ৭ টার মধ্যে 6.5K রিঅ্যাকশন এসেছে।

( Bangla Naboborsho 2025 Puja Tithi: ১৪৩২ নববর্ষের শুভকামনায় পয়লা বৈশাখে লক্ষ্মী, গণেশ পুজো করবেন? পঞ্জিকামতে শুভ সময় রইল)

( Kolkata Metro Incident: সোমের রাতে মেট্রোয় ধুন্ধুমার! যুবককে বেধড়ক জুতোপেটা কুঁদঘাট স্টেশনে, কী ঘটেছে?)

( Bangla Naboborsho 2025 Puja Tithi: ১৪৩২ নববর্ষের শুভকামনায় পয়লা বৈশাখে লক্ষ্মী, গণেশ পুজো করবেন? পঞ্জিকামতে শুভ সময় রইল)

প্রসঙ্গত, চিরাচরিত রীতি মেনে মমতা বন্দ্যোপাধ্যায় নববর্ষের আগের সন্ধ্যায়, গতকাল চৈত্র সংক্রান্তির দিনে কালীঘাট মন্দিরে যান। সেখানে তিনি পুজো দেন। ১৪৩২ বাংলা নববর্ষের আগে এই মন্দির পেল নতু স্কাইওয়াক। দক্ষিণেশ্বরের পর এবার কলকাতার কালীঘাটেও চালু হয়ে গেল স্কাইওয়াক। সেই উদ্বোধনী অনুষ্ঠান থেকে একগুচ্ছ বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও দিয়েছেন বার্তা। মমতা সেই অনুষ্ঠানের মঞ্চে বলেন,’মানুষকে ভালবাসার চেয়ে বড় ধর্ম আর কিছুতে হতে পারে না।’ অনুষ্ঠান থেকে তিনি বলেন,’মনে রাখবেন মানুষকে ভালবাসলে সবকিছু জয় করা যায়।’ 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *