Murshidabad Unrest Live: BSF-র গাড়িতে ভাঙচুর, রাত থেকেই আধা সেনার বুটের আওয়াজ! এখনও পর্যন্ত গ্রেফতার ১৫০ – Bengali News | BSF vehicle vandalized, paramilitary boots heard since night! 150 arrested so far
কলকাতা: আগে থেকেই মোতায়েন ছিল বিএসএফ। শনিবার কলকাতা হাইকোর্টের নির্দেশে অশান্তি ঠেকাতে মাঠে নেমেছে কেন্দ্রীয় বাহিনী। একইসঙ্গে কাজ করবে পুুলিশের সঙ্গে। শনিবার রাতেও নতুন করে অশান্তি ছড়াতে দেখা যায় সামশেরগঞ্জের একাধিক প্রান্তে। হিজলতলায় বিএসএফের গাড়িতেও ভাঙচুর চলেছে বলে অভিযোগ। শনিবার সন্ধ্যাতেই মুর্শিদাবাদে পৌঁছে গিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। পৌঁছে গিয়েছেন দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল করণি সিং সেখাওয়াতও। নানা প্রান্তে চলছে আধা সেনার টহল।