Digha: শুধু জগন্নাথ মন্দির নয়, এবার দিঘায় গেলে পাবেন অন্য আরও আকর্ষণ – Bengali News | Digha: Not only Jagannath Temple, you will find other attractions when you visit Digha this time
দিঘা: আলো শব্দের খেলা, সঙ্গে ফোয়ারা। মন্দিরের ঘণ্টার ধ্বনি। দিঘা মেরিন ড্রাইভের পাশে মা নায়কালী মন্দিরে এলে যদি আসেন, তাহলে আপনার মন জয় করবেই। দিঘা মেরিন ড্রাইভের রাস্তায় শঙ্করপুরের কাছেই গড়ে উঠেছে মা নায়কালি। মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে নতুন শয্যায় গড়ে উঠছে এই মন্দির।
২৮ শে এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর রয়েছে দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য। তার আগে চলছে জোর কদমে প্রস্তুতি। তবে শুধু জগন্নাথ মন্দির নয়, দিঘার মেরিন ড্রাইভের রাস্তা থেকে যদি আসেন তাহলে এই কালী মন্দির অসাধারণ লাগবে দেখতে।
তিনশো বছরের প্রাচীন এই মন্দিরকে ঘিরে নানা লোককথা ও বিশ্বাস ঘোরাফেরা করে।বলা হয়, দেবী যখন এখানে আর্বিভূত হন, তখন এলাকায় জঙ্গল ছিল। এত গভীর জঙ্গল ছিল যে সূর্যের আলোও প্রবেশ করতে পারত না। বাঘ-ভল্লুকের মতো ভয়ঙ্কর প্রাণীরা জঙ্গলে অবাধ বিচরণ করতে। সেই সময় একটি তেঁতুলগাছের কোঠর থেকে কালীর আর্বিভাব হয়। মন্দিরের সেবাইতরা সেই কোঠর থেকে দেবীকে দেখতে পান।তারপর তাঁরা একচালা ঘরে পুজো শুরু করেন। এরপর সেই মায়ের কথা লোকমুখে ছড়িয়ে পড়লে জাগ্রত দেবীর পুজো চালু হয়।
তিনশো বছরের পুজো দেখতে লোকারণ্য হয়। দেশ-বিদেশের পর্যটন কেন্দ্রে থ্রিডি প্রজেকশন ম্যাপিং রয়েছে। এখানেও সেই প্রদর্শনী চালু হচ্ছে। এবার এই মন্দিরকে কেন্দ্র করে ধীরে-ধীরে পর্যটক দিঘায় বাড়বে বলেই মনে করা হচ্ছে।
