Jasprit Bumrah: পোপ-রুটকে ফিরিয়ে ইংল্যান্ডকে কোণঠাসা, এ কোন বুমরা? - Bengali News | Jasprit Bumrah clean bowled Ollie Pope in IND vs ENG 2nd Test day 2, watch video - 24 Ghanta Bangla News
Home

Jasprit Bumrah: পোপ-রুটকে ফিরিয়ে ইংল্যান্ডকে কোণঠাসা, এ কোন বুমরা? – Bengali News | Jasprit Bumrah clean bowled Ollie Pope in IND vs ENG 2nd Test day 2, watch video

Spread the love

পোপ-রুটকে ফিরিয়ে ইংল্যান্ডকে কোণঠাসা, এ কোন বুমরা?Image Credit source: X

কলকাতা: জসপ্রীত বুমরা… নাম তো শুনা হোগা? বলিউডের বাদশার সিনেমার এই আইকনিক সংলাপই যেন ভারতীয় পেসারকে দেখে বলতে ইচ্ছে করছে। তিনি যখন জ্বলে ওঠেন, সামনে যে ব্যাটারই থাকুন না কেন, কেমন যেন হকচকিয়ে যান। যেমনটা হল হায়দরাবাদ টেস্টের হিরো অলি পোপের (Ollie Pope) সঙ্গে। নিজামের শহরে এর আগে প্রথম টেস্টে মুখোমুখি হয়েছিল ভারত ও ইংল্যান্ড (India vs England)। তাতে অবশ্য টিম ইন্ডিয়া হেরেছিল। বিশাখাপত্তনমে এ বার ভারত সিরিজে সমতা ফেরানোর চেষ্টা করছে। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন পর পর জো রুট ও অলি পোপের উইকেট তুলে নেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। কিন্তু আগ্রাসী সেলিব্রেশন দেখা গেল না।

হায়দরাবাদে ১৯৬ রানের অনবদ্য ইনিংস উপহার দিয়েছিলেন অলি পোপ। ২৬ বছর বয়সী ওই ডান হাতি ব্যাটার যে বিশাখাপত্তনমেও অঘটন ঘটাতে পারেন মনে করা হচ্ছিল। কিন্তু তেমনটা হতে দিলেন না বুমরা। এক্কেবারে ক্লিন বোল্ড করেন পোপকে। হায়দরাবাদে পোপের ডাবল সেঞ্চুরি আটকেছিলেন বুমরা। এ বার ২৩ রানে পোপকে ফেরালেন তিনি। পোপের আগে অবশ্য ২৬তম ওভারে বুমরা তুলে নেন ইংল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন জো রুটের (৫) উইকেট। এই নিয়ে অষ্টম বার টেস্টে রুটের উইকেট নিলেন বুমরা। দুটো উইকেট নেওয়ার পর বেশ শান্ত দেখাচ্ছিল বুমরাকে।

আসলে হায়দরাবাদ টেস্টে পোপকে রান নিতে বাধা দিয়ে আইসিসির থেকে শাস্তি পেয়েছিলেন বুমরা। তাঁকে ১ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল। তাই হয়তো বিশাখাপত্তনম টেস্টে উইকেট পেয়েও আগ্রাসী সেলিব্রেশন দেখাননি বুমরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *