KKR vs LSG IPL Match Result: মরসুমের সেরা ম্যাচ! আইপিএলে রেকর্ডের সামনে থেকে হার কেকেআরের – Bengali News | Kolkata Knight Riders vs Lucknow Super Giants IPL Match Result 2025 Know Who Won KKR vs LSG IPL Match on 8th April Highlights In Bengali
অবিশ্বাস্য বললেও কম বলা হয়। এ বারের আইপিএলে আপাতত সেরা ম্যাচ দেখলেন ক্রিকেট প্রেমীরা। ২৩৯ রানের টার্গেট তাড়ায় কোনও টিম মাত্র ৪ রানে হারছে! এর থেকেই বোঝা যায়, ম্যাচ কতটা রুদ্ধশ্বাস হয়েছে। যদিও হার-এর দিকে থাকতে হল কলকাতা নাইট রাইডার্সকে। ব্য়াটিং অর্ডার নমনীয় করতে নানা বদল। এতেই যেন খেই হারায় কেকেআর। নয়তো শুরু আর শেষটা একরাশ আক্ষেপ দিয়ে গেল। মাত্র ৪ রান! এর চেয়ে বড় আক্ষেপ আর কী হতে পারে!
শেষ ওভারে ২৪ রান প্রয়োজন ছিল। যদিও স্ট্রাইকে হর্ষিত রান। উল্টোদিকে রিঙ্কু। ম্যাচ এত ক্লোজ হবে সেটাই যেন শেষ দিকে কেউ প্রত্যাশা করতে পারেননি। অবিশ্বাস্য একটা জয় হতে পারত কলকাতা নাইট রাইডার্সের জন্য। ২৩৯ রানের টার্গেট। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রান তাড়া করে জেতার রেকর্ড গড়ার সামনে ছিল কলকাতা নাইট রাইডার্স। মিডল অর্ডারে বিপর্যয় না হলে এই ম্যাচ জেতা কার্যত নিশ্চিত ছিল। মাত্র ৪ রানে পিছিয়ে পড়ে কলকাতা নাইট রাইডার্স।
বিস্তারিত আসছে…